ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিস্ফোরক তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭
  • ৪৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজধানীর দারুস সালামের জঙ্গি আস্তানা ‘কোমল প্রভার’ ষষ্ঠ তলার একটি ফ্ল্যাট থেকে বিস্ফোরক তৈরির খোলসসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার দারুস সালামের কোমল প্রভার সামনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন।

কমান্ডার মাহমুদ সাংবাদিকদের বলেন, ‘ভবনের ষষ্ঠ তলার একটি ফ্ল্যাটে ‘হাউজ রেলক্লিনিং’ অভিযানের প্রক্রিয়া চলছে। বিকেলের মধ্যে আমরা এই অভিযান শেষ করতে পারব বলে আশা করছি। ওই ফ্ল্যাট থেকে বেশ কিছু ধ্বংসাত্মক বোমা তৈরির খোলস (ড্রামের মধ্যে রেখে যা তৈরি হয়) উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও অনেক দাহ্য পদার্থ ও বোমার তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে। ষষ্ঠ তলার ফ্ল্যাটে নতুন ২৩টি ফ্রিজ খোলার কাজ সতর্কতার সঙ্গে চলছে। সেখানে বিভিন্ন সাইজের বোতলের মধ্যে যে ধরনের কেমিক্যাল রয়েছে তা পরীক্ষা করা হবে।

এ ছাড়া ভবনের নিচের ফ্ল্যাটগুলোতে র‌্যাব তল্লাশি চালাবে বলে জানিয়েছেন মাহমুদ খান। তিনি বলেন, ভবনটি সম্পূর্ণভাবে বোমা মুক্ত হয়েছে কি না তা নিশ্চিত হওয়া গেলে অন্যান্য ফ্লাটের বাসিন্দাদের ভেতরে ঢুকতে দেওয়া হবে। তবে এর আগে ভবনটি ঝুঁকিমুক্ত ও নিরাপদ করার কাজ করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিস্ফোরক তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার

আপডেট টাইম : ০৫:২৭:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭