ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

রুমায় শিক্ষক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭
  • ৪০০ বার

হাওর বার্তা ডেস্কঃ আজ বৃহস্পতিবার সকালে বান্দরবানের রুমা উপজেলার জনাকীর্ণ বাজার এলাকায় শিক্ষক হত্যাকারীর ফাঁসির দাবিতে উপজেলার সর্বস্তরের জনসাধারণ এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে।

মানববন্ধনে নিহত শিক্ষকের আত্মীয়রা ছাড়াও অংশ নিয়েছিলেন ঐ শিক্ষকের সহকর্মী, বিভিন্ন গ্রাম-পাড়ার কারবারী, বিভিন্ন মৌজার হেডম্যান এবং উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মানববন্ধনে অংশগ্রহণকারীদের একমাত্র দাবি শিক্ষকের হত্যাকারীকে ফাঁসিতে ঝুলিয়ে দন্ড কার্যকর করতে হবে।

নিহত শিক্ষকের নাম নুশৈমং মারমা। তিনি পাইন্দু উজানী পাড়ার ইউএনডিপির পরিচালিত একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

গত জুলাইয়ের ২৬ তারিখ তাকে গাদা বন্দুক (স্থানীয় ভাবে হাতে তৈরি এক ধরণের আগ্নেয়াস্ত্র) দিয়ে গুলি করে হত্যা করা হয়, তখন তিনি জুমের কাজ শেষে বাড়ি ফিরছিলেন। এ ঘটনায় একই পরিবারের চার জনকে আটক করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, তিন ভাই  হ্লাসিংমং মারমা, মংচাইহ্লা মারমা, মংবাসিং মারমা এবং তাদের বাবা ক্যঅং প্রু মারমা। এদের মধ্যে হ্লাসিংমং মারমা এবং মংচাইহ্লা মারমা স্বীকারোক্তি মূলক জবান বন্দি দিয়েছেন বলে জানা গেছে।

পাড়ার বাসিন্দাদের কাছে জানা যায়, বেশ কয়েক বছর ধরে জমি-জমা সংক্রান্ত বিষয় এবং পাড়ার কারবারী পদবী নিয়ে নিহত শিক্ষকের পরিবার এবং অভিযুক্ত আসামীদের পরিবারের মধ্যে দ- চলছিল। ক্যঅংপ্রু মারমা ছিলেন পূর্বের পাড়া কারবারী।

বর্তমানে কারবারী হিসেবে আছেন নিহত শিক্ষকের বড় ভাই মংরেঅং মারমা। মূলত এসব দ-ের কারণেই শিক্ষক নুশৈমং মারমা খুন হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

রুমায় শিক্ষক হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট টাইম : ০৫:১৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অগাস্ট ২০১৭