ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

প্রধানমন্ত্রীকে খুনি বলায় ফখরুলের বিরুদ্ধে মামলা কেন বাতিল নয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭
  • ৪২৯ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘খুনি’ বলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে করা মানহানি মামলার কার্যক্রম স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে ইস্যু করা হয়েছে রুল।

বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এএনএম বসির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ এবং এই রুল জারি করে।

ফখরুলের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিয়ন।

সগীর হোসেন লিয়ন সাংবাদিকদের বলেন, ‘রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন আদালত।’

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২৪ আগস্ট বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ফখরুল ইসলাম বলেন, ‘আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি ও তার দল আওয়ামী লীগ খুনির দল।’ এ বক্তব্যটি পরেরদিন গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয়।

মামলায় আরও বলা হয়, মির্জা ফখরুল বলেছেন, খুনি আওয়ামী লীগের সভানেত্রী নিজে। তার দল খুনির দল। শত শত তরুণ যুবকের রক্তে তার হাত রঞ্জিত। আওয়ামী লীগ সরকার ও পাক হানাদার বাহিনীর মধ্যে কোনও পার্থক্য নেই।

এ বক্তব্যের পর ২০১৪ সালের ১ সেপ্টেম্বর আওয়ামী মৎস্যজীবী লীগের সহ-সভাপতি এসএম নূর-ই-আলম সিদ্দিক হয়ে ঢাকা মহানগর মূখ্য হাকিম আদালতে মানহানির মামলা করেন।

এ মামলায় চলতি বছরের ৯ জুলাই অভিযোগ গঠন করে আদালত। এরপর মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন মির্জা ফখরুল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

প্রধানমন্ত্রীকে খুনি বলায় ফখরুলের বিরুদ্ধে মামলা কেন বাতিল নয়

আপডেট টাইম : ০৬:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৩ অগাস্ট ২০১৭