ঢাকা ০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭
  • ২৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া একই ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনের ধারায় নয়জনকে দেওয়া হয়েছে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড।

রোববার (২০ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২-এর বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। এর আগে গত ১০ আগস্ট এ মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের বিচারক রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন- তারেক, রাশেদ, মো. ইউসুফ, শেখ ফরিদ, জাহাঙ্গীর, আবু বকর, ইয়াহিয়া, শফিকুর রহমান, আব্দুল হাই ও আব্দুল রব।

সূত্র জানায়, ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান সরকারি আদর্শ কলেজ মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশ করার কথা ছিল। ওই সমাবেশের প্যান্ডেল তৈরির সময়ে ২০ জুলাই ওই কলেজের পাশ থেকে ৭৬ কেজি শক্তিশালী বোমা উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক নূর হোসেন মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে সিআইডির সহকারী পুলিশ সুপার মুন্সী আতিকুর রহমান ২০০১ সালের ৮ এপ্রিল মুফতি আবদুল হান্নানসহ ১০ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

প্রায় ১৭ বছর পর এ মামলার রায় ঘোষণা করা হল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড

আপডেট টাইম : ১২:২২:২৩ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০১৭