ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

আদালতের বিরুদ্ধে সরকারি দলের আন্দোলন নজিরবিহীন: মওদুদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, পৃথিবীর ইতিহাসে এ ধরনের কোন নজির নেই যে; উচ্চতর আদালতের দেয়া রায়ের বিরুদ্ধে সরকারি দল আন্দোলন করে।

শুক্রবার দুপুরে জাতীয় জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গুম, খুন, অপহরণ ও জুলুম নির্যাতনবিরোধী মানবাধিকার কনভেনশনে এ কথা বলেন তিনি। বাংলাদেশ লেবার পার্টি এ কনভেনশন আয়োজন করে।

মওদুদ আহমদ বলেন, সরকারি দল এতদিন বলে এসেছে, বিচার বিভাগ স্বাধীন এবং তারা স্বাধীনভাবে কাজ করে আসছে। দেশের উচ্চ আদালত স্বাধীনভাবে কাজ করে কারণ তারা নিরপেক্ষ। কিন্তু ষোড়শ সংশোধনী বাতিলের রায় দেয়ার পর তারা বিচার বিভাগের ওপর বিশ্বাস রাখে না, এটাই প্রমাণ করেছে। সরকারি দল যখন বলে তারা সুবিচার পাচ্ছে না, তাহলে উচ্চ আদালতের ভাবমূর্তি, মর্যাদা কোথায় থাকে?

প্রধান বিচারপতির সঙ্গে সরকারি দলের শীর্ষ নেতার দেখা করাকে নজিরবিহীন উল্লেখ করে তিনি বলেন, এটা একটা অসম্ভব ঘটনা। জাতির জন্য ভয়ংকর ঘটনা। এরপর আর আমাদের সামাজিক মূল্যবোধ বা বিচার বিভাগের প্রতি সম্মান, মর্যাদা, বিচার বিভাগের স্বাধীনতা সত্য বলে মনে হয় না। এই সাক্ষাতের পর তারা বিচার বিভাগের ওপর সবচেয়ে বড় আঘাত দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

আদালতের বিরুদ্ধে সরকারি দলের আন্দোলন নজিরবিহীন: মওদুদ

আপডেট টাইম : ০৮:১২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০১৭