ঢাকা ০৪:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

খালি হাতে বিদায় নিলেন বোল্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ ক্যারিয়ারের শেষ ইভেন্টে দৌড় শেষই করতে পারলেন না উসাইন বোল্ট। জ্যামাইকা দলের জন্য হতাশার টুর্নামেন্টে ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতেছে গ্রেট ব্রিটেন।

১০০ মিটার স্পিন্টে ব্যর্থতার পর রিলেতে সোনা জিতে বিদায় নিতে চেয়েছিলেন অলিম্পিকে আট সোনা জয়ী বোল্ট। বিশ্বের অন্যতম সেরা এই অ্যাথলেটের বিদায়টা হলো চরম হতাশায়।

শনিবার রাতে লন্ডন স্টেডিয়ামে ৩৭.৪৭ সেকেন্ড সময় নিয়ে সবার আগে দৌড় শেষ করে গ্রেট ব্রিটেন। ৩৭.৫২ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছে যুক্তরাষ্ট্র। ৩৮.০৪ সেকেন্ডে ব্রোঞ্জ জিতেছে জাপান।

সবার শেষে বোল্ট যখন ব্যাটন হাতে নেন, জ্যামাইকা তখন তৃতীয় অবস্থানে। অন্যসময় সহজেই প্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে যেতেন ১০০ ও ২০০ মিটারে বিশ্বরেকর্ডের মালিক। কিন্তু এবার পারলেন না। বরং কিছুদূর যাওয়ার পরই পায়ে টান খেয়ে খোড়াতে শুরু করেন এবং পড়ে যান।

দুই বছর পর পর হওয়া বিশ্ব চ্যাম্পিয়নশিপে এর আগে ২০১১ সালের আসরে ১০০ মিটারে ডিসকোয়ালিফাইড হয়েছিলেন বোল্ট। ওই একটি হতাশার অধ্যায় ছাড়া ২০০৯ থেকে এই আসরের আগ পর্যন্ত প্রতিটি ১০০ মিটার, ২০০ মিটার ও ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতেছিলেন তিনি।

আগেই জানিয়েছিলেন, বিদায়ী আসরে ২০০ মিটার দৌড়াবেন না তিনি। ১০০ ও ৪*১০০ মিটার রিলেতে সোনা জিতে সাফল্যমণ্ডিত ক্যারিয়ারের শেষটা রাঙানোর প্রত্যাশায় ছিলেন। কিন্তু ১০০ মিটারে হন তৃতীয়। শেষটা হলো আরও হতাশার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

খালি হাতে বিদায় নিলেন বোল্ট

আপডেট টাইম : ০৬:০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৩ অগাস্ট ২০১৭