ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

হাকিমের ভাগ্য বদলে দিচ্ছে ‘রূপবান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭
  • ৪০৮ বার

হাওর বার্তা ডেস্কঃ পাবনার ঈশ্বরদীতে শিমের আগাম জাত ‘রূপবান’ চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন আব্দুল হাকিম। এরইমধ্যে দুই লাখ টাকার শিম বিক্রি করেছেন তিনি।

উপজেলার মুলাডুলি ইউনিয়নের পতিরাজপুর গ্রামের আব্দুল মজিদ শেখের ছেলে আব্দুল হাকিম শেখ। তার খামার ‘রূপবান’র ফুলে ফুলে ভরে গেছে।

দেশের প্রধান শিম উৎপাদনের এলাকা হিসেবে পরিচিত ঈশ্বরদী। শিম চাষি আব্দুল হাকিমের খামারে তাকালে শুধুই শিম চোখে পড়ে। তার ক্ষেতে শিম ফুলের মুহুমুহু গন্ধে যে কারোর মন ভরে যাবে।

হাকিম জান, তিনি ৫ বিঘা জমিতে আগাম জাত ‘রূপবান’ শিম লাগিয়েছেন। এরইমধ্যে ৩৫০০ টাকা মণ দরে ২ লাখ টাকার ‘রূপবান’ শিম বাজারে বিক্রি করেছেন। খরচের তুলনায় দাম একটু বেশিই পাচ্ছেন। তার মতো অনেক কৃষকের মুখে হাসি ফুটেছে। তাই কৃষকরা এখন ‘রূপবান’ শিমের ফুল-ফলের পরিচর্যার কাজে নিয়ে খুব ব্যস্ত। অতি বৃষ্টির কারণে অনেক ফুল গাছ থেকে ঝড়ে পড়েছে। তা না হলে আরও বেশি শিম ক্ষেত থেকে উত্তোলন করে বিক্রি করা যেত।

তিনি বলেন, সহজ শর্তে কোন ব্যাংক-বিমা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঋণ পেলে খামারটি আরো বড় করতে চাই।

তিনি বেকার যুবকদের কৃষি খামার করার আহ্বান জানিয়েছে বলেন, চাকরি নামে সোনার হরিণের পেছনে না ছুটে কৃষি খামার করে স্বাবলম্বি হওয়া সম্ভব। এতে বেকারত্ব ঘুচবে ও আর্থিকভাবে লাভবান হওয়া যায়।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রওশন জামাল জানান, গত বছর শিম মৌসুমে ঈশ্বরদীতে এক হাজার ৪০০ হেক্টর জমিতে শিম চাষ হয়েছিলো। কৃষকরা এখন আগাম জাতের ‘রূপবান’ শিম চাষে ব্যস্ত রয়েছেন। তাছাড়া ফলনও বাজারে উঠতে শুরু করেছে।

এদিকে দেশীয় জাতের শিম চাষের জন্য কৃষকরা এখন পুরোদমে বেড তৈরি কাজে ব্যস্ত সময় পার করছেন। কৃষি বিভাগ কৃষকদের সার্বিক সহযোগিতা করছে বলেও তিনি জানান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

হাকিমের ভাগ্য বদলে দিচ্ছে ‘রূপবান

আপডেট টাইম : ০৫:৩২:০৯ অপরাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০১৭