ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

কথা না শোনায় শিশুকে গলাটিপে হত্যা করে চাচি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭
  • ৪১২ বার

হাওর বার্তা ডেস্কঃ কথা না শোনায় চার বছরের শিশু আল-আমিনকে গলাটিপে হত্যা করেছে চাচি আলমতাজ বেগম।

বরিশাল নগরীর কাউনিয়া থানা পুলিশ বুধবার বিকেলে তাকে আদালতে সোর্পদ করার পর আদালতের বিচারকের কাছে ঘাতক চাচি আলমতাজ ১৬৪ ধারায় এ জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে ওই থানার সহকারি কমিশনার (এসি) শাহানাজ পারভীন।

আলমতাজের স্বীকারোক্তিনুযায়ী, শিশু আল-আমিন তার বাসায় গিয়ে দুষ্টমি করছিল। এতে তিনি ক্ষুব্ধ হয়ে প্রথমে তাকে থাপ্পর মারেন। ফলে আল-আমিন দোতলার সিঁড়ি থেকে পরে গিয়ে কাঁদতে থাকে। কিন্তু তাকে নিষেধ করা সত্ত্বেও চিৎকার শুরু করায় আল-আমিনকে গলাটিপে হত্যা করা হয়। পরে লাশ দোতলা ঘরের খাটের নিচে জ্বালানি কাঠের ভেতরে লুকিয়ে রাখে ঘাতক আলমতাজ।

সূত্র মতে, ঘটনার দিন ৮ আগস্ট নগরীর পলাশপুর এলাকায় ১ নম্বর গুচ্ছগ্রামের বাসিন্দা চাচা সুমনের দোতালা বাসার খাটের নিচে জ্বালানি কাঠের ভেতর থেকে লাশ উদ্ধারের সময় পুলিশ চাচি আলমতাজকে আটক করে। ওই ঘটনায় শিশু আল-আমিনের বাবা সুজন হাওলাদার বাদী হয়ে কাউনিয়া থানায় একটি হত্যা মামলা করেন। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ বুধবার বিকেলে আদালতের মাধ্যমে ঘাতক আলমতাজ বেগমকে কারাগারে পাঠায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

কথা না শোনায় শিশুকে গলাটিপে হত্যা করে চাচি

আপডেট টাইম : ০৮:৫৭:১৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭