ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

গরু জবাইয়ের দায়ে কসাইদের করাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭
  • ৪২২ বার

হাওর বার্তা ডেস্কঃ দিনাজপুরের চিরিরবন্দরে জসিম উদ্দীন ও আব্দুল হাই নামক দুই কসাইকে করাদণ্ড ও একই সময় সজীব নামের এক জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী ভ্রাম্যমাণ আদালতে তাদের এ আদেশ দেন।

গোলাম রব্বানী জানান, মাংস বিক্রির উদ্দেশ্যে অসুস্থ গাভী জবাইয়ের অভিযোগে সোমবার মধ্যরাতে তাদের শ্মশানঘাট চান্দেরকুড়া নামক স্থান থেকে রোগাক্রান্ত গরুর মাংসসহ আটক করে পুলিশ।

সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দুজনকে তিন মাসের জেল ও একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

কারাদণ্ড প্রাপ্ত জসিম উদ্দীদের বাড়ি জেলার নশরতপুরের রাণীপুর গ্রামে আর আব্দুল হাইয়ের বাড়ি খানসামার ভাবকী গ্রামে বলে জানা গেছে। অর্থদণ্ড প্রাপ্ত সজীবের বাড়ি একই জেলার রাণীপুর গ্রামে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, তাদের বিরুদ্ধে রোগাক্রান্ত গরু জবাইয়ের প্রমাণ পাওয়ায় তিন মাস করে কারাদণ্ড ও একজনকে ৫হাজার টাকা জরিমানা এবং ভ্যান চালক আনোয়ার হোসেনকে খালাস দেয়া হয়েছে।

এছাড়া জব্দকৃত প্রায় ৬০কেজি মাংস ধ্বংস করতে মাটির নিচে পুতে ফেলা হয়েছে।

রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রিকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে জানিয়ে তিনি প্রতিটি হাট-বাজার এলাকার মানুষকে এ বিষয়ে সচেতন থাকারও আহ্বান জানান।

ভ্রাম্যমাণ অভিযানে চিরির বন্দর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা: মো. আবু সাঈদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

গরু জবাইয়ের দায়ে কসাইদের করাদণ্ড

আপডেট টাইম : ০৪:০৮:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০১৭