ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

খালেদা জিয়ার জামিন বাতিল বিয়য়ে আদেশ ১৭ আগস্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭
  • ৩২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জামিন বাতিলের বিষয়ে আদেশ দেয়া হবে ১৭ আগস্ট। সোমবার (০৭ আগস্ট) সকালে বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার অস্থায় ৫ নম্বর বিশেষ জজ ড. আখতারুজ্জামান এ দিন ধার্য করেন। এর আগে ৭ আগস্ট মামলার কার্যক্রম শুরু হলে দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল খালেদা জিয়ার জামিন বাতিল চেয়ে আত্মপক্ষ সমর্থন কার্যক্রম পরিচালনা করতে আদালতকে অনুরোধ করেন। এ সময় বিচারক খালেদা জিয়ার জামিন কেন বাতিল  করা হবে না-এ বিষয়ে তার আইনজীবীদের কাছে আধা ঘণ্টার (দুপুর দেড়টা থেকে ২টা) মধ্যে লিখিত ব্যাখ্যা চান। পরে দুপুর ২টায় খালেদা জিয়ার আইনজীবীরা আদালতে একটি লিখিত ব্যাখ্যা দেন। ব্যাখ্যায় বলা হয়, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন। তিনি সেপ্টেম্বরের মাঝামাঝি দেশে ফিরবেন। এরপর তিনি আর কখনও হাজিরায় অনুপস্থিত থাকবেন না। এ সময় বিচার চলাকালে আদালতের অনুমতি না নিয়ে বিদেশ যাওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিচারক। একই সঙ্গে আসামিপক্ষ মামলার বিচার কার্যক্রম বিলম্বিত করছে ও বিচার কাজে সহায়তা করছেন না বলে উল্লেখ করেন আদালত।  বেগম খালেদা জিয়া বর্তমানে লন্ডন রয়েছেন। ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা দায়ের করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা লেনদেনের অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়। ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তা করার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে এ মামলা দায়ের করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

খালেদা জিয়ার জামিন বাতিল বিয়য়ে আদেশ ১৭ আগস্ট

আপডেট টাইম : ০৪:৩২:১৪ অপরাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০১৭