ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

দেশ ছাড়ছেন ব্লগাররা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫
  • ৫১৭ বার

একের পর এক হত্যাকাণ্ডে দেশ ছাড়ছেন ব্লগাররা। গত কয়েক মাসে অন্তত পাঁচজন ব্লগার দেশ ছেড়েছেন। আরও অন্তত ১০ থেকে ১২ জন ব্লগার দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও একাধিক গোয়েন্দা সূত্রে জানা গেছে।

গোয়েন্দা তথ্য অনুসারে, ‘নবি মোহাম্মদের ২৩ বছর’ শিরোনামে এক বই প্রকাশিত হওয়ার পর তোপের মুখে পড়েন সৈকত চৌধুরী। প্রাণনাশের হুমকি ও তোপের মুখে গত মে মাসে দেশ ছেড়েছেন এই অনলাইন এ্যাক্টিভিস্ট। আশ্রয় নিয়েছেন ইউরোপের একটি দেশে।

অভিজিৎ ও অনন্ত বিজয় দাশ হত্যাকাণ্ডের পর হুমকির মুখে প্রাণ বাঁচাতে ২৯ জুলাই জার্মানীতে চলে যান হুমায়ুন আজাদপুত্র অনন্য আজাদ। সৈকত চৌধুরী ও অনন্য আজাদের পথ ধরে গত তিন মাসে বিদেশে পাড়ি জমিয়েছেন আরও তিনজন ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্ট। অন্যদের মধ্যে অনলাইন এ্যাক্টিভিস্ট সুব্রত শুভ ও ক্যামেলিয়া কামাল (ফড়িং ক্যামেলিয়া) সুইডেনে এবং রতন (সন্ন্যাসী) নরওয়েতে আশ্রয় নিয়েছেন।

গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি সময়ে ব্লগার হত্যার ঘটনাসহ বিভিন্ন কারণে বেশ কয়েকজন দেশ ছাড়ারও প্রস্তুতি নিয়েছেন। অন্তত ১০ থেকে ১২ জন এ ব্যাপারে প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করছেন। তারা দেশের ভেতরে অবস্থান নিরাপদ মনে করছেন না।

বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এমন একজন ব্লগার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নাস্তিকতার দোহাই দিয়ে প্রকাশ্য দিবালোকে ঘরে ঢুকে হত্যা করা হচ্ছে। রাস্তায় কুপিয়ে হত্যা করা হচ্ছে। নিরাপত্তা চেয়ে জিডি করেও কোনো সমাধান পাওয়া যায় না। বাইরে বের হলেই ফলো করা হচ্ছে, ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি অফিসে যাওয়ার জন্যও নিশ্চিন্তে বের হতে পারছি না। দেশে থেকেও কার্যত বন্দী জীবন কাটাচ্ছি। তাই বাধ্য হয়েই বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।’

গত ৭ আগস্ট শুক্রবার দুপুরে রাজধানীর গোড়ানের বাসায় খুন হন ব্লগার নীলাদ্রী চট্টোপাধ্যায়। নিলয় নীল নামে বিভিন্ন ব্লগ ও ফেসবুকে তিনি লেখালেখি করতেন। তিনি খিলগাঁও গোড়ানের ১৬৭ নম্বর বাড়ির পঞ্চম তলার বাসায় স্ত্রী ও বোনকে নিয়ে থাকতেন।

এর আগে, মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়, অনলাইন এ্যাক্টিভিস্ট ওয়াশিকুর রহমান বাবু, মুক্তমনা ব্লগের আরেক ব্লগার, লেখক ও ব্যাংকার অনন্ত বিজয় দাস, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও অনলাইন এ্যাক্টিভিস্ট আহমেদ রাজিব হায়দার শোভনকে একই কায়দায় কুপিয়ে হত্যা করা হয়।

গত ১২ মে সকাল ৯টায় সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় অনন্ত বিজয় দাস নামে এক ব্লগারকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত এ ব্লগার রূপালী ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ৩০ মার্চ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার বেগুনবাড়ি এলাকায় সকাল সাড়ে ৯টার দিকে বাসা থেকে অফিসে যাওয়ার সময় আরেক ব্লগার ওয়াশিকুর রহমান বাবুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

২৬ ফেব্রুয়ারি বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে একইভাবে কুপিয়ে হত্যা করা হয় গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক ও ব্লগার আহমেদ রাজীব হায়দার শোভনকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

দেশ ছাড়ছেন ব্লগাররা

আপডেট টাইম : ১০:০৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫