ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

মেসিকে ঘিরে আর্জেন্টিনা দল সাজাবেন সাম্পাওলি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭
  • ৬০১ বার

হাওর বার্তা ডেস্কঃ  উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সম্ভাব্য সেরাদের পাশে রেখে মেসির জন্য দল সাজানোর কথা জানিয়েছেন আর্জেন্টিনার কোচ হোর্হে সাম্পাওলি।

আগামী ৩১ অগাস্ট বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এ মুহূর্তে পঞ্চম স্থানে থাকা আর্জেন্টিনার জন্য ম্যাচটি জেতাটা খুবই গুরুত্বপূর্ণ।

দক্ষিণ আমেরিকার বাছাই পর্ব থেকে সেরা চার দল সরাসরি ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে খেলার টিকেট পাবে। পঞ্চম দলটিকে খেলতে হবে প্লে-অফ।

গত মার্চে চিলির বিপক্ষে ম্যাচে অখেলোয়াড়সূলভ আচরণের জন্য চার ম্যাচ নিষিদ্ধ হন মেসি। সে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে উরুগুয়ে ম্যাচ দিয়ে ফিরছেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার। উরুগুয়ে ম্যাচের পরিকল্পনা জানাতে গিয়ে মেসির প্রশংসায় মাতেন সাম্পাওলি।

যে সময়টায় মেসির নিষেধাজ্ঞা উঠল, তখন জাতীয় দলের দায়িত্ব নিতে আসাটা আমার জন্য সৌভাগ্যের। আমাদের দলে বিশ্বসেরা খেলোয়াড় আছে। এই দলটার জন্মই তার থেকে।

উরুগুয়ের মাঠ থেকে জয় নিয়ে ফেরাটা যে কঠিন হবে, তা ভালো করে জানা সাম্পাওলির। এ কারণেই আঁটঘাট বেঁধে কৌশল সাজাচ্ছেন। ভাবনায় থাকছে, মেসিকে কেন্দ্র করে দল সাজানোটা।

এই মুহূর্তে মেসিকে একা খেলতে দেওয়াটা ভুল হবে। আমাদের দরকার হবে তার চারপাশে সম্ভাব্য সেরা খেলোয়াড়দের রাখা।

উরুগুয়ে ম্যাচের দল গোছাতে প্যারিস, বার্সেলোনা, সেভিয়া ও মাদ্রিদে আর্জেন্টাইন ফুটবলারদের সঙ্গে কথা বলতেও যাবেন বলে জানান সাম্পাওলি। দলের রক্ষণভাগে অভিজ্ঞ খেলোয়াড় হাভিয়ের মাসচেরানোর ভবিষ্ৎ নিয়ে ওঠা শঙ্কাও দূর করে দিয়েছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

মেসিকে ঘিরে আর্জেন্টিনা দল সাজাবেন সাম্পাওলি

আপডেট টাইম : ০৩:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০১৭