ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বনশ্রীতে গৃহকর্মী হত্যার ঘটনায় সংঘর্ষ চলছে, এডিসি গুরুতর আহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭
  • ৩৭৪ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাজধানীর খিলগাঁও থানার বনশ্রী এলাকায় লাইলী বেগম (২৫) নামে গৃহকর্মীকে হত্যার ঘটনায় এলাকাবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষ চলছে।

এ সংঘর্ষে মতিঝিল জোনের একজন এডিসি গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে বনশ্রী এলাকার আল-রাজী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে বনশ্রীর জি ব্লকের ৪ নম্বর রোডের ১৪ নম্বর বাসার সামনে এ সংঘর্ষ শুরু হয়।

এর আগে দুপুরে জুমার নামাজের পরই ওই বাড়ির সামনে জড়ো থাকে নিহতের আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীরা। বিকেল তিনটার দিকে প্রথমে ইটপাটকেল ছোড়া হলেও পরে কিছু লোক বাসার গেট ভেঙ্গে ভেতরে ঢুকে যায়। এসময় তারা ওই বাসার বিভিন্ন রুমের আসবাবপত্র ও জিনিসপত্র ভাংচুর করে।

শত শত লোকজনকে সামাল দিতে হিমসিম খাচ্ছে পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষ চলছিল।

সকালে ওই বাসায় থেকে গৃহকর্মী লাইলীর লাশ উদ্ধার করে তার স্বজনরা। লাইলীর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার কাশিপুর গ্রামে। তিনি তার স্বামী নজরুল ইসলামের সঙ্গে মেরাদিয়া হিন্দুপাড়ায় থাকতেন এবং বিভিন্ন বাসা বাড়িতে গৃহকমীর কাজ করতেন।

লাইলীর স্বজন আফরোজা জানান, লাইলী ওই বাসায় প্রায় এক বছর ধরে কাজ করছিল। কাজের সুবাদে তার কিছু টাকা বকেয়া ছিল। শুক্রবার সকালে সেই পাওনা টাকা চাইলে গেলে বাসার মালিক মইনুদ্দিন তাকে গলাটিপে হত্যা করে ফ্যানের সঙ্গে ঝুঁলিয়ে রাখে। পরে কাউকে কিছু না জানিয়ে বাসার মালিক লাইলীকে হাসপাতালে নেয়ার চেষ্টা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বনশ্রীতে গৃহকর্মী হত্যার ঘটনায় সংঘর্ষ চলছে, এডিসি গুরুতর আহত

আপডেট টাইম : ০৫:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০১৭