ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

বার্সার পোস্টার থেকেও মুছে ফেলা হলো নেইমারকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইনে (পিএসজি) পাড়ি জমাচ্ছেন নেইমার। আর নেইমারের বার্সা ছাড়ার প্রক্রিয়া শেষ করতে না করতেই কাতালানদের বিজ্ঞাপনী পোস্টার থেকে মুছে ফেলা হলো ব্রাজিলিয়ান সেনসেশনের মুখ। ক’দিন আগে বার্সেলোনাকে বিশ্ব রেকর্ড করে পুরো ২২২ মিলিয়ন ইউরো দিয়ে পিএসজিতে যোগদানের বিষয়ে নিশ্চিত হয়েছেন গোটা বিশ্বের ফুটবলপ্রেমীরা। এদিকে বুধবারই নেইমারকে ক্লাব ছাড়ার অনুমতিপত্র দিয়ে দিয়েছে বার্সা। মিরর অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, চলতি সপ্তাহের শেষদিকে পিএসজি’র সঙ্গে চুক্তির সব কাজ সেরে ফেলবেন নেইমার। সবকিছু ঠিক থাকলে শুক্রবারই প্যারিসে উড়ে যাবেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সেরা তারকা। তবে শেষপর্যন্ত বিশাল অঙ্কের অর্থে ফরাসি ক্লাব পিএসজিতে যাওয়া তাই এখন নিশ্চিত নেইমারের। ১ হাজার ৬৭৩ কোটি রুপিতে পাঁচ বছরের জন্য লিগ ওয়ান জায়ান্টের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এখন শুধু ক্লাবটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিটা বাকি রয়েছে। এ খবর শোনার পর বুধবারই নেইমারের উদ্দেশে ইনস্টাগ্রামে নিজের স্মৃতি শেয়ার করেন লিওনেল মেসি। তাকে শুভকামনাও জানান খুদে জাদুকর। তবে ন্যু ক্যাম্পে তার শেষটা খুব একটা ভালো হলো না। স্টেডিয়ামের ভেতরে ও বাইরে বিভিন্ন স্থানে বার্সেলোনার খেলোয়াড়দের বড় আকারের ছবির যেসব পোস্টার ছিল, সেগুলো নামিয়ে ফেলা হয়েছে। প্রায় সব পোস্টারে অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে ছিল নেইমারের ছবি। পুরোনা পোস্টার নামিয়ে সেখানে নেইমারবিহীন নতুন পোস্টার লাগানো হয়েছে। যেখানে রয়েছে লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, সার্জিও বুটকেটস ও জেরার্ড পিকের ছবি। উল্লেখ্য, ২০১৩ সালে প্রিয় স্বদেশী ক্লাব সান্তোষ ছেড়ে বার্সেলোনায় যোগ দেন নেইমার। প্রায় ৩ বছরের ক্যারিয়ারে কাতালানদের হয়ে তিনি করেছেন ১০৫ গোল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

বার্সার পোস্টার থেকেও মুছে ফেলা হলো নেইমারকে

আপডেট টাইম : ০৮:২৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭