ঢাকা ০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী উপহার কেনার আগে যে ৭টি বিষয় মনে রাখা জরুরি চীনে ৩০ দেশের রাজনৈতিক দলের প্রতিনিধিদের গণমাধ্যম সহযোগিতা সেমিনার আগামী বছরের জানুয়ারিতে হতে পারে ইউপি নির্বাচন: ইসি মাছউদ জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা ইমরান খানের বোনকে গ্রেপ্তার, ২৭ সেপ্টেম্বরের বিক্ষোভ ঘিরে উত্তেজনা চীনা নাগরিকের ২.৫ কেজি সোনা উদ্ধার, আনসারের বিচক্ষণতায় পাচারচেষ্টা নস্যাৎ জিজ্ঞাসাবাদের জন্য থানায় এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী বিতর্কিত নেক্সাস বই ফেরত নেয়ায় ধন্যবাদ দায়ি ব্যক্তিদের শনাক্ত শাস্তির আওতায় আনতে হবে: ইসলামী দলের নেতৃবৃন্দ

ফখরুল, মওদুদ, আব্বাসদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ জুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫
  • ৭৯৬ বার
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৩ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৪ জুন দিন ধার্য করেছেন আদালত।

আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম তারেক মঈনুল ইসলাম ভূঁইয়া বৃহস্পতিবার এ দিন ধার্য করেন।

এদিন মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। কারাগার থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আদালতে হাজির না করায় আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবা অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে শাহজাহানপুর এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন মুন্সী ২০১৩ সালের ২০ মার্চ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস ও যুগ্ম-মহাসচিব আমানউল্লাহ আমানসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার আ.লীগের অপতৎপরতায় শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

ফখরুল, মওদুদ, আব্বাসদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ জুন

আপডেট টাইম : ০৬:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০১৫