ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

পটুয়াখালীতে মা-মেয়ে-বাবাকে গলা কেটে হত্যা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:২২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭
  • ৩৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ  পটুয়াখালীর গলাচিপা উপজেলায় এক পালক মেয়েসহ স্বামী-স্ত্রীকে কুপিয়ে ও গলা কেটে খুন করার ঘটনা ঘটেছে। বুধবার রাত নয়টার দিকে উপজেলার আমখোলা ইউনিয়নের ছৈলাগুনিয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, দেলোয়ার মোল্লা (৫৫), তার স্ত্রী পারভীন বেগম (৪২) ও মেয়ে কাজলী বেগম (১৫)।

স্থানীয় গ্রাম পুলিশ হেলাল উদ্দিন জানান, সন্ধ্যার পর দেলোয়ার মোল্লার ঘরে কারও কোনো সাড়াশব্দ না পেয়ে ওই বাড়ির অপর এক নারী তাদের ডাকতে ঘরে যান। ঘরে ঢুকে তিনি ওই তিনজনের লাশ দেখতে পান। এর মধ্যে পারভীন বেগমের লাশ বিবস্ত্র অবস্থায় পড়ে ছিল। দেলোয়ার মোল্লার শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

তবে ঘটনার কারণ সম্পর্কে তিনি বা অন্য কেউ সঠিক কোনো কিছু জানাতে পারেননি।

আমখোলা ইউপি চেয়ারম্যান মো. মনির হোসেন জানান, কাজলী বেগম ওই দম্পতির পালিত কন্যা।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, কুপিয়ে জখম অবস্থায় দেলোয়ার হোসেন এবং তার স্ত্রীর মরদেহ মাটিতে পাওয়া গেছে। আর গলা কাটা ও মাথা বিচ্ছিন্ন অবস্থায় কিশোরী মেয়েটির মরদেহ পাওয়া গেছে।

তিনি আরো জানান, মঙ্গলবার মধ্যরাতে তাদের কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

পটুয়াখালীতে মা-মেয়ে-বাবাকে গলা কেটে হত্যা

আপডেট টাইম : ১১:২২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০১৭