ঢাকা ০৭:২১ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ভ্রমণের নতুন গন্তব্য টাঙ্গাইলের বাসুলিয়া বিল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭
  • ৫৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্ষায় টইটম্বুর বিলে পরিষ্কার পানি আর পানিতে ভেসে থাকে আকাশের মুখচ্ছবি। অপূর্ব শান্তিময় সবুজের মাঝে নীল বিলে নৌকায় ভেসে বেড়ানোর আনন্দই আলাদা। অপরূপ সৌন্দর্য্যে ভরা টাঙ্গাইলের বাসুলিয়া বিল।

ইট, কাঠ আর ধূলাবালুর শহর ঢাকা। পুরো সপ্তাহের কর্মব্যস্থায় নাভিশ্বাস হয়ে উঠে কর্মমুখী মানুষগুলো। কিন্তু ব্যস্ত জীবনে ছুটি তো ঐ সপ্তাহের একদিন। তাই ধারে কাছেই ভরসা। এই বর্ষায় ঘুরে আসতে পারেন টাঙ্গাইলের বাসাইল উপজেলার বাসুলিয়া বিল থেকে।

যারা খোলা আকাশ, মুক্ত বাতাস আর স্বচ্ছ পানি তে মুগ্ধ হন তাদের জন্য এটা একটা অসাধারণ জায়গা। গ্রুপ করে আসলে অনেক অল্প খরচে খুব সুন্দর একটা বিকেল কাটানো সম্ভব।

বিলের মাঝখানে একটা গাছ ও আছে। শীতল বাতাসে গাছের সাথে নৌকা বেঁধে, ছায়ায় বসে আড্ডা দিতে বা হেডফোনে পছন্দের গান শুনতে কি যে ভালোলাগে তা শুধু একজন প্রকৃতিপ্রেমীই বুঝবে। নানান আকৃতির নৌকা পাওয়া যায় বিলের ঘাটে। ছোট নৌকাগুলোতে অনায়াসে ৫/৭ জন ওঠা যায়। ভাড়া নেয় ঘন্টা প্রতি ২০০ টাকা।

বাসুলিয়া যাওয়ার পথটাও অনেক সুন্দর। কম খরচে তাই ঘুরে আসতে পারেন এখান থেকে। তবে নিরিবিলি চাইলে শুক্রবারটা এড়িয়ে অন্যদিন যেতে পারলে বেশি ভালো হয়। মহাখালি থেকে টাংগাইল এর বাসে টাংগাইল নতুন বাসস্ট্যান্ড। ভাড়া-নন এসি বাসে ১৬০ টাকা আর এসি বাসে ২৫০ এর মতো।

নতুন বাসস্ট্যান্ড থেকে অটোতে করে ৫ টাকা ভাড়া দিয়ে আসবেন পুরাতন বাসস্ট্যান্ড। সেখানে বাসাইলের সিএনজি পাওয়া যাবে। ভাড়া ৩০/৪০ টাকা। বাসাইল বাজারে গিয়ে সিএনজি থেকে নেমে ভ্যানে করে বাসুলিয়া বিলের পাড়। ভাড়া প্রতিজন ২০ টাকা করে।

দিনে যেয়ে দিনেই ফিরে আসতে পারবেন বাসুলিয়া থেকে। তবে বিলের সবচেয়ে সুন্দর রূপটা বিকেল পর্যন্ত থাকতে হবে। সেক্ষেত্রে ফিরতে রাত হতে পারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ভ্রমণের নতুন গন্তব্য টাঙ্গাইলের বাসুলিয়া বিল

আপডেট টাইম : ১০:৫২:৩৪ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০১৭