ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের দিনক্ষণ চাঁদে আছড়ে পড়েছে ৪ হাজার কেজির রকেট আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুত থাকতে বললেন জামায়াত আমির বিদেশি সংবাদমাধ্যমের ওপর বিধিনিষেধ আরোপ করল পাকিস্তান ১৬ বছরে ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে শেখ হাসিনা যেভাবে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না: কাদের গণি চৌধুরী

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো সিরিজের প্রত্যাশা সাকিবের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭
  • ৩৪৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  আগামী ১৮ আগস্ট বাংলাদেশ সফরে আসার কথা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের। ঢাকা ও চট্টগ্রামে দুটি টেস্ট খেলবে সফরকারীরা। যদিও সফরটি নিয়ে সংশয়ের কালো মেঘ এখনও কাটেনি। কারণ দেনা-পাওনা নিয়ে একপ্রকার ধর্মঘটে আছেন স্মিথ- ওয়ার্নাররা। সবার প্রত্যাশা, এই সপ্তাহের মধ্যেই বোর্ড-ক্রিকেটারদের মধ্যে চলমান বিরোধের নিষ্পত্তি হবে। একই প্রত্যাশা সাকিব আল হাসানেরও। এই সিরিজে বাংলাদেশ ভালো খেলবে বলেও মনে করেন তিনি। রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সাকিব বলেছেন, ‘আগে অস্ট্রেলিয়া আসুক। বড় একটা বিরতি গেলো। তাদের আসার মাধ্যমে মৌসুম শুরু হবে। আশা করি, অস্ট্রেলিয়া আসবে এবং ভালো একটা সিরিজ হবে।’

তবে অস্ট্রেলিয়া যদি নাই আসে, তাতে বিপদে পড়বেন সাকিবরাই! যার ব্যাখ্যা এভাবে দিলেন তিনি, ‘তারা যদি না আসে, তাহলে সরাসরি দক্ষিণ আফ্রিকা গিয়ে খেলতে হবে। আর সেখানে আমাদের জন্য খেলাটা কঠিন হয়ে যাবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫০তম টেস্ট খেলার কথা সাকিবের। বিশ্বের সেরা অলরাউন্ডার ৪৯টি টেস্ট খেলেছেন। টেস্টের হাফসেঞ্চুরি নিয়ে কী ভাবছেন? সাকিবের নির্লিপ্ত উত্তর, ‘গত কিছুদিন ধরে আমরা বেশ কিছু টেস্ট খেলেছি। নয়তো ৩০ টেস্ট থাকতো। সে হিসেবে মনে হয় ঠিক আছে! আশা করি অস্ট্রেলিয়া আসবে, আমিও ফিট থাকবো এবং ভালো একটা সিরিজ হবে।’

প্রতিটি সিরিজের আগে কন্ডিশনিং ক্যাম্প অত্যন্ত জরুরি বলে মনে করেন সাকিব, ‘প্রতিটি সিরিজের পর যদি দুই-তিন সপ্তাহের ব্রেক হয়, কন্ডিশনিং ক্যাম্প করা যায়; তাহলে খেলোয়াড়দের জন্য সেটা ভালো হয়। এতে ফিটনেস বা ব্যক্তিগত সমস্যা নিয়ে নানা কাজ করা যায়। তখন একজন খেলোয়াড় তার ত্রুটিপূর্ণ ব্যাপারগুলো চিহ্নিত করে কাজ করতে পারেন। খেলার মধ্যে থাকলে এগুলো করা যায় না।’

অস্ট্রেলিয়া সিরিজ দিয়ে নতুন মৌসুম শুরু হচ্ছে টাইগারদের। এবারের মৌসুমে নতুন কী চাইবেন এমন প্রশ্নে সাকিব বললেন, ‘অবশ্যই উন্নতি চাইবো। গত বছরের তুলনায় আরও ভালো করতে চেষ্টা করবো। উন্নতির তো শেষ নেই। যে জায়গাগুলোতে আমার মন মতো কিছু হয়নি, সেখানে আরও ভালো করতে চাই।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি

অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো সিরিজের প্রত্যাশা সাকিবের

আপডেট টাইম : ০৫:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০১৭