ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমান জিয়া পরিবারের তিন প্রজন্মের উত্তরাধিকারের নতুন অধ্যায় স্বেচ্ছাসেবক দল নেতার দাবি তারেক রহমানের জাতিসংঘে ভাষণ গিনেস বুকে উঠবে যুক্তরাষ্ট্র-ইসরাইলকে মধ্যপ্রাচ্য ছাড়ার সতর্কবার্তা দিল ইরান ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হবে ‘সুবিধাজনক সময়ে’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সেনাবাহিনী প্রধানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বাসভাড়া কত বাড়ানোর প্রস্তাব করল বিআরটিএ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী, শুরু ঐতিহাসিক সফর জাতিসংঘে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

ছোটদের নিয়ে বড় স্বপ্ন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫
  • ৪১১ বার

বয়স ভিত্তিক ক্রিকেটের আন্তর্জাতিক আসরে বরাবরই ভালো করে বাংলাদেশ। তবে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে কখনোই ট্রফি জয়ের স্বাদ পায়নি বাংলাদেশের যুবারা। আগামী বছরের ২৩ জানুয়ারি ঢাকায় বসবে যুব বিশ্বকাপের একাদশতম আসর । নিজ দেশে বিশ্বকাপ বলে এবার শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ক্ষুদে টাইগাররা।

যুব বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম ও অ্যাওয়ে সিরিজে জিতে আত্মবিশ্বাস বেড়েছে যুবাদের। এর আগে জানুয়ারিতে শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথম দুটি ওয়ানডে ম্যাচ হারের পরও টানা তিনটি ম্যাচ জিতে ৩-২ এ সিরিজ জেতে টাইগার যুবারা। এরপর ঘরের মাঠে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাত ম্যাচের সিরিজ ৬-১ এ জেতে স্বাগতিকরা।

ছোটদের এমন ধারাবাহিক সাফল্যে ঘরের মাঠের বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবি’র গেম ডেভোলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন।

তিনি জানান, ‘এবারের দলটা অনেক ভালো। সাম্প্রতিক পারফরম্যান্স দেখলেই সেটা বোঝা যায়। যেহেতু আমাদের দেশে খেলা, তাই এই দলটির শিরোপা জয়ের অনেক সম্ভাবনা আছে।’

জানুয়ারিতে শুরু হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে বড় পরিকল্পনা হাতে নিয়েছে বিসিবি। বেশ ব্যস্ত শিডিউল অতিক্রম করেই বিশ্বকাপের মঞ্চে যাবে বাংলাদেশের যুবারা।

টানা ক্রিকেটের মধ্যেই থাকবে দলটি। আন্তর্জাতিক সিরিজ ছাড়াও দেশের অভ্যন্তরে সিরিজ খেলবে মিরাজ-শান্তরা। এছাড়া রয়েছে লম্বা স্কিল ট্রেনিং প্রোগ্রাম। ছন্দে থাকা দলটাকে আরও বেশি স্কিলড করতে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে যুক্ত করা হচ্ছে টাইগারদের সাবেক কোচ স্টুয়ার্ট ল’কে। বিসিবি’র ১৬ সপ্তাহের চুক্তি করা স্টুয়ার্ট আসছেন ২৪ আগস্ট। বিশ্বকাপ শেষ হওয়া পর্যন্ত জুনিয়র টাইগারদের সঙ্গে থাকবেন তিনি।

স্টুয়ার্ট ল’য়ের আগমন প্রসঙ্গে সুজন বলেন, ‘এ মাসেই স্টুয়ার্ট আসছেন বাংলাদেশে। এটা খুবই ইতিবাচক হবে দলের জন্য। টিম ম্যানেজমেন্ট যেভাবে চাইবে তাদের সেভাবেই অনুশীলনের সুযোগ দেওয়া হবে। এ জন্য যা যা করণীয় তা করা হবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ড্যাপ ও গৃহায়ণ বিধিমালা সংশোধিত হলে সস্তায় ফ্ল্যাট কিনতে পারবে মানুষ : শেখ মজিবুর রহমান ইকবাল

ছোটদের নিয়ে বড় স্বপ্ন

আপডেট টাইম : ০৯:৪৬:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫