ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

৩৫ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫
  • ৪৮০ বার

এ বছরের এইচএসসি পরীক্ষায় ৩৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। অপরদিকে এক হাজার ১৩৩ প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। গত বছর ২৪ প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি ও এক হাজার ১৪৭ শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাস করেছিল। সে হিসেবে শতভাগ পাশের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে এবং বেড়েছে শতভাগ ফেলের প্রতিষ্ঠানের সংখ্যা।

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রবিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে ফল প্রকাশ করেন। ১০ বোর্ডে গড় পাসের হার ৬৯ দশমিক ৬০ শতাংশ। এ পরীক্ষায় মোট প্রতিষ্ঠানের সংখ্যা ৮ হাজার ২৯৪।

৮ সাধারণ শিক্ষা বোর্ডে ৩৩টি শূন্য পাস প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ঢাকা, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ৫টি করে প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া যশোর বোর্ডে ১৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি। কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট বোর্ডে কোনো শূন্য পাস প্রতিষ্ঠান নেই।

এ ছাড়া মাদ্রাসা বোর্ডে দুটি শূন্য পাস প্রতিষ্ঠান রয়েছে।

শতভাগ পাস প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানেও রয়েছে ঢাকা বোর্ড। এ বোর্ডে ৩৩ প্রতিষ্ঠানের সবাই পাস করেছে। এ ছাড়া রাজশাহী বোর্ডে ২৬, কুমিল্লা বোর্ডে ৬, যশোর বোর্ডে ৩, চট্টগ্রাম বোর্ডে ৪, বরিশাল বোর্ডে ৫, সিলেট বোর্ডে ১৩ ও দিনাজপুর বোর্ডে ২২টি শতভাগ পাস প্রতিষ্ঠান রয়েছে।

মাদ্রাসা বোর্ডে ৮৩৮ ও কারিগরি বোর্ডে ১৩৮ প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

৩৫ প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

আপডেট টাইম : ০১:১৫:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫