ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ মেসি সবসময়ই গোল করবে, আমি শুধু আমার দলকে জেতাতে চাই : কিলিয়ান এমবাপ্পে রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল তথ্য উপদেষ্টাকে দিল্লিতে বাধা দেওয়ার বিষয়ে মুখ খুলল ভারত

আরো এক হালি সন্তান চান রোনালদো

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭
  • ৪৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আরো এক হালি সন্তানের বাবা হতে চান ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের এ পর্তুগিজ উইঙ্গার ইতিমধ্যে তিন সন্তানের জনক। ২০১০ সালে প্রথম সন্তানের বাবা হন তিনি। ওই পুত্রের বয়স এখন ৭ বছর। গত মাসে যমজ সন্তানের বাবা হয়েছেন রোনালদো। তাদের নাম এভা ও মাতেও। তার তিন সন্তানই সারোগটের (গর্ভ ভাড়া) মাধ্যমে। তবে আরো চার সন্তানের বাবা হতে চান তিনি। এতে রোনালদোর সন্তানের সংখ্যা দাঁড়াবে ৭ এ। রোনালদোর প্রিয় নম্বর ৭। সাত নম্বর জার্সি পরেই খেলেন তিনি। তাকে ডাকা হয় ‘সিআর সেভেন’ বলে। এই নম্বরের কারণেই তিনি মোট সাত সন্তানের বাবা হতে চান। তবে এই ইচ্ছার কথা প্রথমে তার মাথায় আসেনি। তার বড় পুত্র-ই নাকি সাতজন ভাই-বোন চায়। পুত্রের আইডিয়া পছন্দ হয়েছে তার। তাই তিনি সাত সন্তানের বাবা হওয়ার ইচ্ছার কথা জানালেন। রিয়াল মাদ্রিদ এখন যুক্তরাষ্ট্র সফরে। দলের সঙ্গে যোগ দেননি রোনালদো। তিনি রয়েছেন ছুটিতে। এই ফাঁকে পর্তুগিজ এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন ৩২ বছর বয়সী রোনালদো। সেখানে তিনি বলেন, ‘ক্রিস্টিয়ানিনহো (রোনালদোর ছেলে) খুবই খুশি। সে আরো ভাই-বোন চায়। সাত একটি ম্যাজিক্যাল নাম্বার। তাই সে সাত ভাই-বোন চায়। আমিও দেখলাম, ব্যাপারটা মন্দ নয়।’ রোনালদো আরো বলেন, ‘ক্রিস্টিয়ানিনহো এখন পরিবার ও তার ছোট ভাই-বোনদের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছে।’ রোনালদোর সাত সন্তানের মিশনের পথে বেশ খানিকটা এগিয়ে গেছেন। তার বান্ধবী জর্জিনা রদ্রিগেজ এখন গর্ভবতী। অনেক নাটকীয়তার পর বিষয়টি স্বীকার করেছেন রোনালদো। এতে কয়েক মাসের মধ্যে চতুর্থ সন্তানের বাবা হতে যাচ্ছেন রোনালদো। এই সন্তানের বাবা হলে সাত সন্তান মিশনের পথে অনেকখানি এগিয়ে যাবেন পর্তুগালের এ ফুটবল সুপারস্টার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি

আরো এক হালি সন্তান চান রোনালদো

আপডেট টাইম : ০৭:৫০:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুলাই ২০১৭