ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ধাওয়ানের পর পূজারার শতরান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৪০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  শিখর ধাওয়ানের পর শতরানের দেখা পেলেন  চেতেশ্বর পূজারা।ফলে গলে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন দাপট দেখাচ্ছে ভারত।ধাওয়ান অল্পের জন্য দ্বিশতরান হাতছাড়া করেছেন।তিনি ১৯০ রান করে নুয়ান প্রদীপের বলে অ্যাঞ্জেলো ম্যাথুজের হাতে ক্যাচ দিয়ে আউট হন।অধিনায়ক বিরাট কোহলি (৩) দ্রুত প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।তবে পূজারা ক্রিজে টিকে আছেন।তিনি এখন ১০৮ রানে অপরাজিত।সঙ্গী অজিঙ্ক রাহানে (৯)। ৮৮ ওভারের শেষে ভারতের রান ৩ উইকেটে ৩৯৭।

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের অধিনায়ক বিরাট। এই ম্যাচের মাধ্যমে টেস্ট অভিষেক হল অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার। জ্বরের জন্য এই ম্যাচ খেলতে পারছেন না কে এল রাহুল। তার জায়গায় অভিনব মুকুন্দের সঙ্গে ওপেন করতে নামেন ধাওয়ান। তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ভাল রেকর্ড বজায় রাখলেন।

আজ ভারতের ইনিংসের শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি। দলের ২৭ রানের মাথায় আউট হয়ে যান মুকুন্দ।তবে ধাওয়ান ও পূজারা ইনিংসের হাল ধরেন। তাদের জুটিতে যোগ হয় ২৫৩ রান।মধ্যাহ্নভোজের বিরতির পরই ১১০ বলে খেলে শতরান সম্পূর্ণ করেন ধাওয়ান। টেস্ট ক্রিকেটে এটি তার পঞ্চম শতরান। এরপর পূজারাও শতরান করলেন।

শ্রীলঙ্কার অধিনায়ক দীনেশ চন্ডীমাল অসুস্থতার জন্য এই ম্যাচ খেলতে পারছেন না। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন রঙ্গনা হেরাথ। ধাওয়ানের ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ায় ব্যাট করতে পারবেন না আসেলা গুণরত্নে। ফলে শ্রীলঙ্কাকে ১০ জনে ব্যাট করতে হবে।

ভারত: কোহলি, ধাওয়ান, মুকুন্দ, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, হার্দিক, আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, উমেশ যাদব,মহম্মদ শামি।

শ্রীলঙ্কা: হেরাথ, ডিমুথ করুণারত্নে, উপল থারঙ্গা, ধনুষ গুণতিলক, কুশল মেন্ডিস, অাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুণরত্নে, নিরোশান ডিকওয়ালা, দিলুরুয়ান পেরেরা, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ধাওয়ানের পর পূজারার শতরান

আপডেট টাইম : ০৮:০৩:১১ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭