ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার প্রেরণার কেন্দ্র : ড. ইউনূস

আজ শুরু মাস্টার্স ক্রিকেট কার্নিভাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭
  • ৪০২ বার

হাওর বার্তা ডেস্কঃ  নৈসর্গিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি কক্সবাজার। সাগরপাড়ের নয়নাভিরাম দৃশ্য যে কারো মন ভরাতে পারে। প্রকৃতির নিজ হাতে গড়া বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের পাড়েই শেখ কামাল স্টেডিয়াম। আজ সেখানে পর্দা উঠছে সাবেকদের ক্রিকেট টুর্নামেন্ট মাস্টার্স ক্রিকেট কার্নিভাল। উদ্বোধনী দিনেই মাঠে নামবে চারটি দল।

শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টায় একমি রাজশাহী খেলবে এক্সপো অল স্টারসের সঙ্গে। পাশের একাডেমি মাঠে একই সময় বর্তমান চ্যাম্পিয়ন টাইটানস খুলনা মাস্টার্স মুখোমুখি হবে ইস্পাহানী চিটাগং মাস্টার্সের।

নাইমুর রহমান দুর্জয়, মিনহাজুল আবেদীন নান্নু, মোহাম্মদ রফিক, আকরাম খান, খালেদ মাহমুদ সুজন, খালেদ মাসুদ পাইলট, হাবিবুল বাশার সুমন ও হাসিবুল হাসান শান্তদের মত আরও অনেক সাবেক ক্রিকেটাররা অংশ নেবে মাস্টার্স ক্রিকেট কার্নিভালে।

আসরে ছয়টি ভিন্ন দলের হয়ে খেলবেন সাবেকরা। দলগুলোর নাম এমন-ইস্পাহানী চট্টগ্রাম মাস্টার্স, একমি রাজশাহী, টাইটান খুলনা, বসুন্ধরা গ্রুপ ঢাকা ডিভিশন, এক্সপো অল স্টারস, ও ঢাকা মেট্রো মাস্টার্স। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে ১৮ ওভারে। ফাইনালের হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।

ছয় দলের অধিনায়ক যথাক্রমে ঢাকা মেট্রোর খালেদ মাহমুদ সুজন। বসুন্ধরা গ্রুপ ঢাকার নাইমুর রহমান দুর্জয়ের নেতৃত্বে। একমি রাজশাহীর নেতৃত্বে থাকবেন খালেদ মাসুদ পাইলট। খুলনার অধিনায়ক হাবিবুল বাশার সুমন। হাসিবুল হোসেন শান্তর নেতৃত্বাধীন এক্সপো অল স্টারস আর ইস্পাহানি চিটাগং মাস্টার্সে মিনহাজুল আবেদীন নান্নু বা আকরাম খানের যে কোনো একজন দলকে নেতৃত্ব দেবেন।

এদিকে ২৯ জুলাই কক্সবাজার শেখ কামাল স্টেডিয়ামে আকরাম-নান্নুদের মুখোমুখি হবেন মাশরাফীরা। একদিকে হাবিবুল বাশার, মেহরাব হোসেন অপি, শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, খালেদ মাহমুদ সুজন, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাসুদ পাইলট, আকরাম খান, মিনহাজুল আবেদিন নান্নু এবং মোহাম্মদ রফিকের মত সাবেক ক্রিকেটাররা মাঠ মাতাবেন। অপরদিকে বর্তমান জাতীয় দলের তারকাদের মধ্যে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিমসহ আরও কয়েকজন খেলবেন ‘বুড়ো’ একাদশের বিপক্ষে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি

আজ শুরু মাস্টার্স ক্রিকেট কার্নিভাল

আপডেট টাইম : ১২:৫৪:১৯ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০১৭