ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শিল্পপতি রাগীব আলী ও তার পুত্রকে জামিন দেয়নি হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭
  • ৩০১ বার

হাওর বার্তা ডেস্কঃ  সিলেটে চা বাগানের দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগের মামলায় শিল্পপতি রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইয়ের জামিন মঞ্জুর করেননি হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন।

রাগিব আলী ও তার ছেলের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক।রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ।

প্রতারণার মাধ্যমে দেবোত্তর সম্পত্তি আত্মসাতের অভিযোগের মামলায় সিলেটের মুখ্য মহানগর হাকিম আদালত গত ২ ফেব্রুয়ারি এক রায়ে রাগীব আলী ও তার ছেলে আব্দুল হাইকে ১৪ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেন। দণ্ডবিধির ৪৬৬ ধারায় ৬ বছর, ৪৬৮ ধারায় ৬ বছর, ৪৭১ ধারায় ১ বছর এবং ৪২০ ধারায় ১ বছর অর্থাৎ মোট ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। সকল সাজা একসঙ্গে চলবে বলে রায়ে উল্লেখ করায় কার্যত তাদের ৬ বছর কারাদণ্ড হয়েছে। রায়ের দিন থেকে তারা কারাবন্দী।

এ রায়ের বিরুদ্ধে সিলেট মহানগর দায়রা জজ আদালতে আপিল করেন বাবা-ছেলে। পরবর্তীতে ওই আদালতে জামিন আবেদন করেন তারা। গত ২৪ মে সিলেট বিশেষ দায়রা জজ আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দেন। এরপর ওই আদেশের বিরুদ্ধে গত ৯ জুলাই হাইকোর্টে আবেদন করেন তারা। গত দুইদিন শুনানি শেষে বৃহস্পতিবার এই আদেশ দেন আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শিল্পপতি রাগীব আলী ও তার পুত্রকে জামিন দেয়নি হাইকোর্ট

আপডেট টাইম : ১১:৫৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০১৭