ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

সিঙ্গাপুরে ধর্ষণের দায়ে বাংলাদেশির ১১ বছরের জেল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭
  • ৩৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ  সিঙ্গাপুরে প্রবাসী স্বামীর সঙ্গে দেখা করতে আসা এক চীনা নারীকে ধর্ষণের দায়ে আনোয়ার হোসেন (৩২) নামে বাংলাদেশি এক যুবককে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। খবর স্ট্রেইটস টাইমসের। ধর্ষনের দায়ে অভিযুক্ত আনোয়ার হোসেন সিঙ্গাপুরে একটি নির্মাণ প্রকল্পে সুপারভাইজার হিসেবে কাজ করতেন বলে জানা গেছে। একই ঘটনায় একজন পর্যটকের (চীনা নারী) ওপর হামলার দায়ে তাকে ৯টি বেত্রাঘাতেরও আদেশ দেয়া হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, গত বছরের (২০১৬) ফেব্রুয়ারি মাসে স্বামীর সঙ্গে দেখা করতে সিঙ্গাপুরের গেইলাংয়ে যান ৪৪ বছর বয়সী ওই চীনা নারী। তার স্বামী যে বাড়িতে থাকতেন, তার পাশের ঘরেই থাকতেন আনোয়ার। ঘটনার দিন অর্থ্যাৎ ২৯ ফেব্রুয়ারি একটি টুথব্রাশ হাতে নিয়ে তার ওই প্রতিবেশীর দড়জায় নক করে আনোয়ার। ওই নারীর স্বামী তখন বাসায় ছিলেন না।   একপর্যায়ে টুথপেস্ট দেওয়ার জন্য দরজা খুলেন ওই নারী। কিন্তু আনোয়ার দরজা আটকে তাকে দুই দফা ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়। ওই রাতেই গ্রেফতার করা হয় আনোয়ারকে। এতে মামলার বিচারের সময় প্রাথমিকভাবে দাবি করেন, তিনি ওই নারীর সঙ্গে অর্থের বিনিময়ে শারীরিক সম্পর্ক করেছেন। কিন্তু পরে জেরার মুখে তিনি ধর্ষণের বিষয়টি স্বীকার করে নেন।      এ ঘটনায় আসামির ১২ বছরের কারাদণ্ডের আবেদন করেছিলেন আদালতের ডেপুটি পাবলিক প্রসিকিউটর কবিতা উথরাপাথি। তবে দেশটিতে এ ধরনের অপরাধে ২০ বছরের কারাদণ্ড দেওয়ার বিধান থাকলেও মামলার শুনানি শেষে ১১ বছরের কারাদণ্ড ও বেত্রাঘাতের রায় দিয়েছেন বিচারক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

সিঙ্গাপুরে ধর্ষণের দায়ে বাংলাদেশির ১১ বছরের জেল

আপডেট টাইম : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭