ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

দুই সাপের ‘বিরল দৃশ্য’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৪৯১ বার

হাওর বার্তা ডেস্কঃ নাটোরে একটি বিলে দুটি বয়স্ক সাপের মধ্যে ‘বিরল দৃশ্য’ দেখার জন্য গ্রামবাসীর মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়।গতকাল বুধবার বিকেলে নাটোর সদর উপজেলার বড়হরিশপুর এলাকার একটি বিলের মধ্যে এ দৃশ্য দেখা যায়। তারপরই সেখানে ছুটে আসতে থাকেন কৌতূহলী মানুষ।

কৌতূহলবশত ঘটনাস্থলে আসা হিন্দু ধর্মাবলম্বীদের কেউ কেউ এই দৃশ্যকে দুটি সাপের মধ্যে ‘মিলন’ বলে অভিহিত করেছেন। স্থানীয়ভাবে একে ‘শঙ্খ লাগা’ বলে উল্লেখ করা হয়। তাঁরা বিশ্বাস করেন, এ ধরনের দৃশ্য দেখা ‘সৌভাগ্যের’ বিষয়।

এ ব্যাপারে নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘এখন সাপদের প্রজনন মৌসুম হওয়ায় এমন দৃশ্য চোখে পড়েছে।’

এ সময়ে মানুষকে সাপদের আবাসস্থল এলাকায় সতর্কতার সঙ্গে চলাচলেরও পরামর্শ দেন কলেজশিক্ষক।তবে এ ব্যাপারে প্রাণিসম্পদ অধিদপ্তরের কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। বিকেলে বিলের মধ্যে কাজ করতে গিয়ে কয়েকজন মানুষ প্রথমে এই দৃশ্য দেখতে পান। পরে তাঁরা চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে। বেশ কিছু সময় ধরে এ দৃশ্য চলে। কৌতূহলী মানুষ নিজেদের মোবাইল দিয়ে এ দৃশ্য ধারণ করে রাখেন।

ভিডিওতে দুটি সাপকে বেশ বড় দেখা যায়। সাপ দুটি স্থানীয়ভাবে ‘দাঁড়াশ’ নামে পরিচিতি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

দুই সাপের ‘বিরল দৃশ্য’

আপডেট টাইম : ১১:৩৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭