ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

জাপান ক্লাবে জাপানি নেই তবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
  • ৪৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  রাজধানীর উত্তরায় অবস্থিত ‘জাপান ক্লাবে’ কেবল জাপানি পাসপোর্টধারীরাই প্রবেশ করে মদ-বিয়ার পান করতে পারবে। কিন্তু জাপানিরা সেখানে না গেলেও বাংলাদেশি ছেলে-মেয়েরা ঠিকই ওই ক্লাবে গিয়ে আনন্দ-ফূর্তিতে মেতে থাকে। অনেক সময় এসব ছেলে-মেয়েকে অশ্লীল ও আপত্তিকর অবস্থাতেও পাওয়া যায়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঢাকা মেট্টো অঞ্চলের উপ-পরিচালক মুকুল জ্যোতি চাকমা যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘কিছু বিদেশি ক্লাব রয়েছে, যেগুলোতে বিদেশি পাসপোর্টধারীরা বিয়ার পান করতে পারবে। বাংলাদেশি কেউ সেখানে গিয়ে মদ-বিয়ার পান করতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। এরপরেও যদি কেউ যায়, তবে তাদেরকে আইনের আওতায় আনা হয়ে থাকে। আর ক্লাব কর্তৃপক্ষের উচিত পাসপোর্ট ছাড়া কাউকে ঢুকতে না দেওয়া।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সূত্রে জানা যায়, চলতি বছরের ৬ মার্চ উত্তরার জাপান ক্লাবটিতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদ-বিয়ার জব্দ করা হয়। সেই সঙ্গে বাংলাদেশি ৮জন নারীকে আটক করা হয়। এরপর ২ দিন পার না হতেই ক্লাবটি পুণরায় চালু করে কর্তৃপক্ষ।

এরপর গত ১৩ জুলাই রাতে আবারও ক্লাবটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল অভিযান চালায়। এসময় ক্লাবটি থেকে মদ-বিয়ারসহ দুইজনকে আটক করে।

এ ব্যাপারে জানতে চাইলে জাপান ক্লাবের ম্যানেজার নাজমুল হক বলেন, ক্লাবের বৈধ কাগজ পত্র আছে।

তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উত্তরা জোনের পরিদর্শক মাসুদুর রহমান বলেন, পাবলিকের কাছে মদ-বিয়ার বিক্রি করার মতো কোনো বৈধ কাগজপত্র ক্লাবটির কর্তৃপক্ষের কাছে নেই। ক্লাবটি মূলত অবৈধভাবেই মদ-বিয়ার বিক্রি করতো। তাই সেখানে অভিযান চালিয়ে দু’জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

জাপান ক্লাবে জাপানি নেই তবে

আপডেট টাইম : ১০:৩৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭