ঢাকা ০৬:১০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

নয়া প্রেমে বিপাশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫
  • ৪৬৩ বার

নয়া প্রেমে মজেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। কিন্তু কে তার নতুন প্রেমিক সেটা নিয়ে দ্বিধায় ছিলেন সবাই। এতদিন বিষয়টি পুরোপুরি গোপন করে গেলেও প্রকাশ পেয়েছে সমপ্রতি। অভিনেতা করণ সিং গ্রোভারের ওপর বেশ কিছুদিন ধরেই নজর রাখছিলেন অনেকে। বিপাশার বাড়িতে আসা-যাওয়া, একসঙ্গে দীর্ঘসময় অবস্থান- এসব যখন দুজনের মধ্যে চলছিল, সন্দেহটা শুরু হয় তখন থেকেই। বিষয়টি গোপন রাখতে চাইলেও শেষ পর্যন্ত তা হয়নি। করণের সঙ্গে চুটিয়ে প্রেমলীলা চলছে বিপাশার। সম্প্রতি বেশ কয়েকটি স্থানে তাদের ঘনিষ্ঠভাবে আবিষ্কার করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও তাদের অন্তরঙ্গ কয়েকটি ছবি প্রকাশ পেয়েছে। তবে বিষয়টিকে মোটেও সিরিয়াসভাবে নিচ্ছেন না বিপাশা। কারণ, করণের সঙ্গে বন্ধুত্ব ছাড়া আর কিছুই নেই বলে জানান এ অভিনেত্রী। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার সঙ্গে করণের শুধুই ভাল বন্ধুত্ব। এটা নিয়ে জলঘোলা করার কিছু নেই। এদিকে সাবেক প্রেমিক জন আব্রাহামের বিয়ের পর অভিনেতা নানা দাগুবাতির সঙ্গে প্রেমে জড়ান বিপাশা। সেই প্রেম বেশি দিন টেকেনি। এরপরই করণের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে বিপাশার। তবে এতদিন গোপন থাকলেও এখন বিষয়টি স্বচ্ছ পানির মতো পরিষ্কার করা হয়ে গেছে।
বিপাশা বসুর নতুন প্রেম নিয়ে বলিপাড়ায় চলছে নানান আলোচনা। ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমেও তাদের প্রেম নিয়ে প্রতিবেদন প্রকাশ পেয়েছে। যদিও বিষয়টিকে বরাবরের মতো পাত্তা দিচ্ছেন না বিপাশা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

নয়া প্রেমে বিপাশা

আপডেট টাইম : ১০:৩০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫