ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

শাহজালালে সিগারেট ও মেমোরি জব্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ৩৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ  হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে ৮৮০ কার্টন আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও ১১৫০ পিস মোবাইলের মেমোরি কার্ড জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউজ।  এছাড়া আমদানির সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যাত্রীকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিনগত রাতে বিমানবন্দরে কয়েক দফায় অভিযান চালিয়ে এসব জব্দ করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেনটিভ দল। আটক দু’জন হলেন- চট্টগ্রামের মোহাম্মাদ আল-আমিন হাসান (৩২) ও ওয়াসিম (২৮)।

বিমানবন্দর কাস্টমস হাউজের সহকারী কমিশনার এএইচএম আহসানুল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রিভেন্টিভ টিমের কর্মকর্তারা বিমানবন্দরের ব্যাগেজ বেল্টসহ গ্রিন চ্যানেলে বিশেষ নজরদারী বজায় রাখে। পরবর্তীতে গ্রিন চ্যানেল অতিক্রমকালে সিগারেট ও মেমোরি কার্ডগুলো জব্দ করা হয়।

তিনি আরও বলেন, আমদানি নীতি আদেশ অনুযায়ী সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ছাড়া বিদেশি সিগারেট আমদানি করা যায় না। জব্দকৃত সিগারেটসমূহ ৩০৩ ব্র্যান্ডের। কুয়েত এয়ারলাইন্স এর ফ্লাইট নং- KU 283 এ দুবাই থেকে সিগারেট জব্দ করা হয়, যার বর্তমান বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।

অন্যদিকে মেমোরি কার্ড চীনা সাউদার্ন এয়ারলাইন্স এর ফ্লাইট CZ 391 এ আনা হয়। যার বর্তমান বাজার মূল্য ৬ লক্ষাধিক। জব্দকৃত এসব পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান বিমানবন্দর কাস্টমস হাউজের সহকারী কমিশনার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহজালালে সিগারেট ও মেমোরি জব্দ

আপডেট টাইম : ০২:২০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭