ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের অর্জন-সীমাবদ্ধতা জনতার কাছে তুলে ধরবেন প্রধানমন্ত্রী অধিনায়ক হলে গোল উদযাপন করার সময় পাবেন না হালান্ড সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার বাধ্যতামূলক করার সিদ্ধান্ত কৃষি মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ রাষ্ট্রপতি ভোটের বৈঠক আহ্বান করলেন সিইসি যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি—দাবি পাকিস্তানের পানিতে তলিয়ে আছে কমিউনিটি ক্লিনিক, নেই স্বাস্থ্যসেবা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ‘প্রায় চূড়ান্ত’, নতুন মহাসচিব কে?

যেসব চুক্তি করতে আজ ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭
  • ২৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ   তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা  ।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে এই সফরে ঢাকা ও কলম্বোর মধ্যে দশটির বেশি দ্বিপাক্ষিক চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

বৃহস্পতিবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছলে শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হবে।  রাষ্ট্রপতি আবদুল হামিদ তাঁকে বিমানবন্দরে সাদর সংবর্ধনা জানাবেন।  বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সাভারে জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন।  বিকেলে বঙ্গবন্ধু যাদুঘর পরিদর্শন ও জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী   শাহরিয়ার আলম সাংবাদিক সম্মেলনে প্রেসিডেন্ট সিরিসেনার সফর সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।  আগামীকাল শুক্রবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রেসিডেন্ট সিরিসেনা দ্বিপাক্ষিক আলোচনা করবেন।  আলোচনা বৈঠক শেষে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, মত্স্য, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্য প্রযুক্তি, তথ্য ও প্রচার, ভিসা ইস্যুসহ বিভিন্ন ক্ষেত্রে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে।

সফরকালে প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে জাতীয় সংসদের স্পিকার, পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী ও সংসদে বিরোধী দলের নেতা সৌজন্য সাক্ষাত করবেন।

শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্ট সিরিসেনা বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন এবং তার সম্মানে রাষ্ট্রপতির দেওয়া নৈশভোজে অংশ নেবেন।  শনিবার সকালে ঢাকায় স্থানীয় একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয়, এমসিসিআই ও বিডা এর যৌথ উদ্যোগে আয়োজিত বিজনেস সংলাপে যোগদান শেষে কলম্বোর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ২০১১ সালের এপ্রিলে শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে বাংলাদেশ সফর করেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদানের লক্ষ্যে শ্রীলঙ্কা সফর করেন।  আর প্রেসিডেন্ট সিরিসেনা স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ২০১৩ ও ২০১৪ সালে বাংলাদেশ সফর করেন।

প্রেসিডেন্ট সিরিসেনার সফরসঙ্গী হিসেবে পররাষ্ট্র দুর্যোগ ও ত্রাণ, উচ্চ শিক্ষা মন্ত্রীসহ বেশ কয়েকজন প্রতিমন্ত্রী, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিসহ মোট ৭৩ জন থাকছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আমরা সবাই বাংলাদেশের অধিবাসী, কেউ ‘আদিবাসী’ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

যেসব চুক্তি করতে আজ ঢাকা আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আপডেট টাইম : ০১:৫৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭