ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা হঠাৎ যেন বন্যা পরিস্থিতির মুখে পড়তে না হয়, সে বিষয়ে কাজ করছে সরকার: পানিসম্পদ প্রতিমন্ত্রী আওয়ামী লীগের নতুন নাম দিলেন সোহেল তাজ বিনা খরচে ১০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া সরকার : প্রবাসীকল্যাণমন্ত্রী ফ্যাসিবাদ সমর্থন করা সংবাদমাধ্যমকে বয়কট করতে বললেন তথ্যমন্ত্রী মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সহাবস্থানের এক উজ্জ্বল ঐতিহ্যের দেশ: রাষ্ট্রপতি দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা ইসির সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

ফিটনেসের পাশাপাশি ব্যাটিংয়েও নজর সোহানের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭
  • ৩৫৮ বার

হাওর বার্তা ডেস্কঃ  মিরপুরে চলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প। ক্যাম্পে অংশ নেয়া ২২ ক্রিকেটারের মধ্যে রয়েছেন ব্যাটসম্যান-উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। শুধু ফিটনেসই নয়, পাশাপাশি ব্যাটিং এবং উইকেটকিপিং স্কিল বাড়ানোর ব্যাপারে বাড়তি নজর দেয়ার কথাও জানান সাংবাদিকদের।

আজ (বুধবার) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাংবাদিক লাইঞ্জে বসে এসব কথা বলেন তিনি। এ সময় সোহান বলেন, ‘আমার ব্যাটিংয়েও কিছু সমস্যা রয়েছে, তেমনি কিপিংয়েও রয়েছে। তাই আমি ফিটনেসের পাশাপাশি এই দুটি বিষয়ের দিকেও নজর দিচ্ছি। এক প্রশ্নের জবাবে কাজী নুরুল হাসান সোহান বলেন, নিয়মিত ঘরোয়া ম্যাচে খেললে, আন্তর্জাতিক ম্যাচে সুযোগ পেলে অবশ্যই তা ভালভাবে কাজে লাগানো যায়।

চ্যাম্পিয়ান্স ট্রফির দলে থাকলেও কোন ম্যাচ খেলতে পারেননি- সে অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান বলেন, ‘জাতীয় দলের সাথে থাকাটাই অনেক বড় পাওয়া। দলের সাথে থাকলেই নিজের অনেক ভুল দেখে দেখে শেখা যায়।

সোহান এসময় দাবি করেন, কন্ডিশনিং ক্যাম্পটা ঠিকভাবে শেষ করতে পারলে অবশ্যই দলের সব ক্রিকেটারের জন্যই ভাল হবে। এছাড়াও তিনি একাদশে সুযোগ পেলে ভাল পারফরম্যান্সে করার আশাবাদও ব্যক্ত করেন।

তরুণ এই ক্রিকেটারকে ভাবা হচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভবিষ্যৎ উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে। এরই মধ্যে মুশফিকুর রহীমের পরিবর্তে গ্লাভস হাতে উইকেটের পেছনে বেশ কয়েকটি ম্যাচে দাঁড়িয়েছেন তিনি।

মূলতঃ সিলেট সুপার স্টারসে খেলার সময়ই সবার নজর পড়েন সোহান। এরপরই তিনি আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ পান। ব্যাটসম্যান হিসেবেও বেশ সম্ভাবনাময়ী।

উল্লেখ্য, সোহান স্ট্যান্ডবাই হিসেবে ছিলেন সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও; কিন্তু কোনো ম্যাচ খেলা হয়নি তার। ২০১৬ সালে টেস্ট ও ২০১৭ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক ঘটে সোহানের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রদলের নেতৃত্বে রুয়েলকে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

ফিটনেসের পাশাপাশি ব্যাটিংয়েও নজর সোহানের

আপডেট টাইম : ০৮:৫৩:০৯ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭