ঢাকা ১০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

উপজেলায় নারী সদস্য পদে সমান ভোট পাওয়া প্রার্থীদের ভোটগ্রহণ কাল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫
  • ৪৪৪ বার

২৯ উপজেলার ৩০টি সংরক্ষিত নারী সদস্য পদে সমান ভোট পাওয়া প্রার্থীদের মধ্যে আগামীকাল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ ছাড়া ১২ উপজেলার শূণ্য পদে ভোট হবে ২৫ অগাস্ট।
নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব আশফাকুর রহমান জানান, ২৪ জেলার ২৯ উপজেলার ৩০টি পদে সমভোট প্রাপ্তদের মধ্যে সকাল আটটা থেকে বেলা দুটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।
উপজেলা পরিষদ চালুর পর প্রথমবারের মতো গত ১৫ জুন দেশজুড়ে সংরক্ষিত নারী সদস্য পদে ভোট হয়। ওই দিন সাড়ে তিনশ’ উপজেলায় সহস্রারাধিক পদে ভোট হয়েছে। এর আগেই ৯৬ উপজেলায় তিন শতাধিক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
তবে ২৯ উপজেলার ৩০টি পদে অন্তত দু’জন করে প্রার্থী সমভোট পায়। পরে কমিশন ৫ আগস্ট পুনরায় ভোটের তারিখ ঘোষণা করে। এরমধ্যে আদালতের আদেশে নরসিংদীর মনোহরদী উপজেলার তিন নম্বর আসনের ভোট স্থগিত করা হয়।
আশফাকুর রহমান জানান, ১৫ জুন ভোটের সময় ১২ উপজেলার ১৭টিতে কোনো প্রার্থী পাওয়া যায়নি। এসব পদে ২৫ অগাস্ট ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে।
স্থানীয় সরকার নির্বাচনী আইন অনুযায়ী, শুধু সমভোট প্রাপ্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে পুনঃভোটের বিধান রয়েছে। গত মার্চে লটারি প্রথা বাদ দিয়ে সমভোট প্রাপ্তদের মধ্যে পুনঃভোটের বিধান চালু হয় উপজেলায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

উপজেলায় নারী সদস্য পদে সমান ভোট পাওয়া প্রার্থীদের ভোটগ্রহণ কাল

আপডেট টাইম : ১০:০৬:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০১৫