ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

জামিন পেলে তারা এক টাকাও দিবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭
  • ৩৭৫ বার
হাওর বাড়ড়টা ডেস্কঃ  সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে, ডেসটিনির বিরুদ্ধে তিন হাজার কোটি টাকা অর্থপাচারের মামলা হয়েছে। এই মামলায় ডেসটিনি এমডি ও চেয়ারম্যান জামিন পেয়ে একবার কারাগারের বাইরে আসলে তারা এক টাকাও দিবে না। টাকা দেওয়া তো দূরে থাক, তারা আরো বাইরে পাচার করবে।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এই সংক্রান্ত এক আদেশের সংশোধন চেয়ে করা আবেদনের শুনানিকালে ডেসটিনির আইনজীবী ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদের উদ্দেশ্যে আজ সোমবার এ কথা বলে আপিল বিভাগ।
আপিল বিভাগ বলে, আপনি হলমার্কের চেয়ারম্যান জেসমিন আরার জামিন নিয়েছিলেন শর্ত সাপেক্ষে। ওই শর্তে উল্লেখ ছিল, প্রতি মাসে কয়েক কোটি টাকা পরিশোধ করবেন। কিন্তু পরিশোধ তো করেননি। বরং আদালতের আদেশের মধ্যে দিয়ে তা প্রত্যাহার করিয়েছেন। সেটাও আমাদের জানা।
গত বছরের ১৩ নভেম্বর ৩৫ লাখ গাছ বিক্রি করে ২৮শ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেয়ার জন্য ডেসটিনির এমডি ও চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিল আপিল বিভাগ।
আদালত বলেছিল, এই টাকা দিতে পারলেই জামিন দেয়া হবে। আপিল বিভাগের এই আদেশ সংশোধন চেয়ে তারা আবেদন করে।
শুনানিতে ডেসটিনির এমডি রফিকুল আমিনের পক্ষে ব্যারিস্টার রোকন উদ্দিন বলেন, আমি তো কারাগারে আছি। গাছ আছে গাছের জায়গায়। গাছ কি ছাগলে খেয়েছে, না মারা গেছে, তা তো আমি জানি না। দুই মাসের জন্য জামিন দিন।
এই পর্যায়ে আদালত বলে, আপনি একবার জামিন পেলে আপনাকে আর পাওয়া যাবে না। আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে?
ব্যারিস্টার রোকন উদ্দিন বলেন, ১৪৭ কোটি টাকা।
আদালত বলে, ব্যাংক স্টেটমেন্ট দাখিল করেন। বিষয়টি রবিবার শুনব।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

জামিন পেলে তারা এক টাকাও দিবে না

আপডেট টাইম : ০৪:২৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০১৭