ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি ফুটবলে এবার ‘ইলেকট্রনিক কার্ড’ সাত ইসলামী দলের ঐক্য গড়তে মতবিরোধ কমছে শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপ প্রণয়নের আহ্বান শ্রমমন্ত্রীর সাড়ে চার ঘণ্টায় ১৩ স্পট পরিদর্শন প্রধানমন্ত্রীর, হাসপাতাল-শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সরকারি কোয়ার্টার তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী প্রাক্তনকে ক্ষমা করতে চান না পরী জ্বালানি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে: আইনমন্ত্রী অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক, দিলেন যে ব্যাখ্যা

এইচএসসির ফল প্রকাশ ২৩ জুলাই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্ক ঃ  আগামী ২৩ জুলাই এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহী রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ২৩ জুলাই সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের কপি তুলে দেয়া হবে। পরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন।

একটি সূত্র জানায়, আনুষ্ঠানিকভাবে এইচএসসির ফল ঘোষণার জন্য ২৩ ও ২৪ জুলাই প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। ২৪ জুলাই সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকায় ২৩ জুলাইকে ফল প্রকাশের জন্য বেছে নেয়া হয়।

এ বছর দেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি, মাদ্রাসা বোর্ডের আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি (বিএম/ভোকেশনাল) পরীক্ষায় ১১ লাখ ৮৩ হাজার ৬৮৬ জন পরীক্ষার্থী অংশ নেয়।

এইচএসসির লিখিত পরীক্ষা গত ২ এপ্রিল থেকে শুরু হয়ে শেষ হয় ১৫ মে। আর ব্যবহারিক পরীক্ষা ২৫ মে শেষ হয়েছে।

পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করে শিক্ষা বোর্ডগুলো। সেই হিসেবে আগামী ২৪ জুলাই এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে। তার ঠিক আগের দিনেই ফল প্রকাশের জন্য তারিখ নির্ধারণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২৫ নভেম্বর, ঠিকানা পরিবর্তনের আবেদনের শেষ সময় জানাল ইসি

এইচএসসির ফল প্রকাশ ২৩ জুলাই

আপডেট টাইম : ১২:৫৬:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০১৭