ঢাকা ০৫:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

যে কোনও সময় হামলা হবে ভারতে, হুমকি সালাউদ্দিনের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭
  • ৩৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ  এই ক’দিন আগেই তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে আমেরিকা। খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাশে নিয়েই বড় ধাক্কা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

আর তারপরই বিস্ফোরক স্বীকারোক্তি হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনের। এক পাকিস্তানি চ্যানেলে সাক্ষাৎকারে  ওই জঙ্গি স্বীকার করে যে, এর আগেও ভারতে হামলা চালিয়েছে তার জঙ্গি সংগঠন। ভবিষ্যতেও যে কোনও সময় হামলা হবে ভারতে।

বরাবারই পাকিস্তানের বিরুদ্ধে সংগঠিত সন্ত্রাসের অভিযোগ এনেছে ভারত। কিন্তু নানা ছল-ছুতোয় তা এড়িয়ে গিয়েছে পাকিস্তান। উলটো চাপ সৃষ্টি করেছে ভারতের উপর।
কিন্তু ভারতের মাটিতে সন্ত্রাসে যে পাকিস্তান মদত দিচ্ছে, সালাউদ্দিনের এ কথার পর তা নিয়ে আর কোনও সংশয় থাকল না।

কাশ্মীরকে ‘নিজের ঘর’ বলেই দাবি করেছে ওই আন্তর্জাতিক জঙ্গি। তার দাবি, ৯/১১-এর পর থেকে আন্তর্জাতিক ক্ষেত্রে অনেক পরিবর্তন হয়েছে। আর বুরহান ওয়ানির মৃত্যুর পর কাশ্মীরে প্রতিবাদ মাথাচাড়া দিয়েছে। তবে তার সাফ কথা, এর আগেও ভারতের মাটিতে অপারেশন চালিয়েছে তার সংগঠন। এবং ভবিষ্যতে যে কোনও সময় হামলা চালানোর জন্যও তৈরি।

ওই সাক্ষাৎকারে সালাউদ্দিন স্পষ্টই জানিয়েছে, এখনও পর্যন্ত সমস্ত আক্রমণের মূল লক্ষ্য ছিল ভারতীয় সেনা। তাদের চোখে ভারতীয় সেনারা দখলদার বা হানাদারের শামিল।

এই সেনাকে টার্গেট করে একাধিক অপারেশনের কথা স্বীকার করেছে সালাউদ্দিন। আন্তর্জাতিক বাজার থেকে তার সংগঠন যে প্রচুর অস্ত্র কিনেছে তা জানাতেও দ্বিধা করেনি ওই কুখ্যাত জঙ্গি। তার দাবি, বিশ্বের যে কোনও প্রান্তে অস্ত্র সরবরাহের ক্ষমতাও আছে তার।

বিশেষজ্ঞ মহলের ধারণা, সালাউদ্দিনকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণার পর থেকেই চাপে পাকিস্তান। তাই আক্রমণের হুমকি দিয়ে ভারতকে পালটা চাপে রাখার কৌশলই নিয়েছে ওই জঙ্গি সংগঠনটি। যদিও বিশ্ব জুড়ে ভারত যেভাবে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করেছে, তাতে এই হুমকি যে আদতে বাগাড়ম্বরে পরিণত হবে, এমনটাই মত নানা মহলের।-সংবাদ প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

যে কোনও সময় হামলা হবে ভারতে, হুমকি সালাউদ্দিনের

আপডেট টাইম : ০৮:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০১৭