ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

মুসলিমদের অন্যরকম ভালবাসা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭
  • ৩৬৭ বার

হাওর বার্তা ডেস্কঃ  বরো মার্কেট হামলার পর ভালবাসার নিদর্শন হিসেবে লন্ডন ব্রিজে জনসাধারণের মাঝে ৩ হাজার গোলাপ বিতরণ করেছেন মুসলিমরা। এ কাজে নিয়োজিত ছিলেন বৃটিশ মুসলিমদের একটি দল। এর মাধ্যমে ওই হামলার বিরুদ্ধে তারা সংহতি প্রকাশ করেন। এ খবর দিয়েছে অনলাইন দ্য সান। এর আয়োজক জাকিয়া বাসুউ বলেছেন, গত সপ্তাহেরও ওই হামলার পর যারা আঘাতপ্রাপ্ত হয়েছেন তাদের প্রতি ভালবাসার প্রকাশ ঘটানোর জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। এর উদ্দেশ্য হলো লন্ডন ব্রিজ, অন্য কোনো ব্রিজ আমরা সন্ত্রাসীদের হামলায় যেতে দিতে পারি না। লন্ডনের অধিবাসী এলিদা এরকোলানো তাদের হাত থেকে গোলাপ নিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, আমি মনে করি এ উদ্যোগ ভালবাসাময়। লন্ডন আসলে যেমন শহর তারই প্রকাশ এটা। যা ঘটেছে তার প্রেক্ষিতে এভাবেই স্মরণ করা উচিত। এটা একটি মহতী প্রতীক হয়ে থাকবে। আমরা সবাই মিলে এক সঙ্গে থাকতে চাই। ডরসেটের গিলিংহ্যামের জুন কলিস বলেন, মুসলিমদের এই গ্রুপটি এভাবে বের হয়ে এসেছেন এবং এভাবে তাদের ভালবাসা ভাগাভাগি করে নিচ্ছেনÑ এটা দেখতেও খুব চমৎকার ও ভালবাসাময় লাগছে। তারা সন্ত্রাসের বিরুদ্ধে ভালবাসার পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের মতো মুসলিমদের উচিত মুখ খোলা ও উগ্রপন্থিদের বিরুদ্ধে অবস্থান নেয়া। আসুন আমরা যেন আর কোনো ভয়াবহ হত্যাযজ্ঞ না দেখি এমন আশা করি। ডারহাম থেকে লন্ডন সফরে এসেছিলেন ডেভিড হ্যাকেট। মুসলিমদের এমন উদ্যোগ তার হৃদয় ছুঁয়ে গেছে। মানুষ এভাবে একে অন্যকে ভালবাসা প্রদর্শন করছে এটা এক চমৎকার বিষয়Ñ বললেন তিনি। এর মাধ্যমে শক্তিশালী একটি বার্তা দেয়া হচ্ছে বলে মনে করেন ডেভিড। যুক্তরাষ্ট্রের ম্যাচাচুসেটস থেকে লন্ডনে এসেছেন ন্যান্সি ক্যানাটা (৬১)। তিনি বলেন, এমন দৃশ্য দেখে খুবই ভাল লাগছে। এটা আরো ভাল লাগছে এ জন্য যে, ফুলগুলো দিয়ে ভালবাসা জানাচ্ছেন মুসলিমরা। সব ধর্মেই ভাল-খারাপ মানুষ থাকে। আমি মনে করি মানুষ সেটা বুঝতে পারবে। স্বামী গায়েটানো (৬৩) কে নিয়ে লম্বা ছুটি কাটাতে বৃটেনে এসেছেন ন্যান্সি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

মুসলিমদের অন্যরকম ভালবাসা

আপডেট টাইম : ০৪:৩২:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০১৭