ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

মাটি ফুড়ে অচেনা ফুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭
  • ৭৯৬ বার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় মাটি ফুড়ে বের হওয়া অচেনা ফুল নিয়ে এলাকাবাসীর মধ্যে তীব্র কৌতূহল দেখা দিয়েছে। উপজেলার বড়হর ইউনিয়নের চরগুয়াগাঁতী গ্রামের কৃষক নজরুল ইসলামের বাড়ির পালানে সপ্তাহ দেড়েক আগে ফুলটির অঙ্কুর দেখতে পাওয়া যায়। কয়েক দিনের মধ্যেই এটি প্রস্ফূটিত হয়ে পূর্ণাঙ্গ ফুলে রূপ নেয়। ফুলটি দৈর্ঘ্যে দেড় ফুট এবং প্রস্থে এক ফুট। সাদা ও বেগুনি মেশানো বাহারি রঙের এ ফুল খুবই আকর্ষণীয়। ফুলটি দেখার জন্য স্থানীয় লোকজন প্রতি দিন নজরুল ইসলামের বাড়িতে ভিড় জমাচ্ছেন। কিন্তু কেউই এ ফুলের নাম বলতে পারছেন না।
এরই মধ্যে ফুলটির সুরক্ষায় চারদিকে বাঁশের বেড়া দেয়া হয়েছে। কৃষক নজরুল জানান, ১০ থেকে ১২ দিন আগে তিনি তার পালানে মাটি ফুড়ে বের হওয়া বাঁশের চারার প্রাথমিক স্তরের মতো একটি অঙ্কুর দেখতে পান। এটি সপ্তাহ খানেকের মধ্যে বড় হয়ে একটি পূর্ণাঙ্গ ফুলে রূপ নেয়। এর কোনো পাতা নেই। শুধু কাণ্ডের সঙ্গে সাঁটা ফুল। তবে পাপড়ি আছে। তিনি ফুলটির পরিচর্যা করছেন। প্রতিদিন অনেক লোক দেখতে এলেও কেউই এ ফুলের নাম বলতে পারেননি। এ ব্যাপারে উপজেলা কৃষি বিভাগের সঙ্গে যোগাযোগ করা হলে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আজমল হক জানান, কখনও কখনও মে মাসে মাটি ফেটে এমন ফুল বের হওয়ার নজির রয়েছে। ফুলটির প্রকৃত নাম তাদের জানা নেই। তবে মে মাসে এ ফুল ফোটে বলে এটিকে ‘মে ফুল’ বলা হয়ে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

মাটি ফুড়ে অচেনা ফুল

আপডেট টাইম : ১১:৫০:৫১ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭