ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

দক্ষ জনবল ও জনসচেতনতায় নৌ দুর্ঘটনা হ্রাস সম্ভব : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭
  • ৫৫১ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, নৌপরিবহন খাতে দক্ষ জনবল তৈরি এবং জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করে নৌ দুর্ঘটনা হ্রাস করা সম্ভব। তিনি বলেন, নৌপরিবহণ নিরাপদ ও আধুনিক করতে নদীপথে চলাচলকারী লঞ্চমালিক, শ্রমিক, যাত্রী সাধারণকে অধিক সচেতন হতে হবে। ধারণ ক্ষমতার অধিক যাত্রী ও মালামাল পরিবহণ রোধসহ নৌপরিবহণ সংক্রান্ত আইন যথাযথভাবে প্রয়োগ ও আবহাওয়ার পূর্বাভাস অনুসরণ খুবই জরুরি।

নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০১৭ উপলক্ষে আজ শনিবার এক বাণীতে তিনি এ কথা বলেন। আগামীকাল ২১মে থেকে নৌ-নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে। নৌপরিবহণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২১ থেকে ২৭ মে ‘নৌ-নিরাপত্তা সপ্তাহ-২০১৭’ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ। দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নসহ পণ্য ও যাত্রী পরিবহণে নৌপরিবহণের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশে মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত কালবৈশাখি ঝড়সহ দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করে। তাছাড়া জলবায়ুর পরিবর্তনজনিত কারণে এ সময়ে বাংলাদেশের নদ-নদী উত্তাল হয়ে অশান্ত আকার ধারণ করে।

তিনি বলেন, ‘নদীপথে চলাচলকারী যাত্রীসাধারণের জানমালের নিরাপত্তা রক্ষায় নৌ-সংশ্লিষ্ট সকলের মধ্যে সচেতনতা বৃদ্ধি অপরিহার্য। এ লক্ষ্যে সরকার নৌ-নিরাপত্তা সপ্তাহ পালন করার উদ্যোগ গ্রহণ করেছে যা অত্যন্ত সময়োপযোগী পদক্ষেপ বলে আমি মনে করি।’ বাসস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

দক্ষ জনবল ও জনসচেতনতায় নৌ দুর্ঘটনা হ্রাস সম্ভব : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১২:০০:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০১৭