ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

এক কলাগাছে শতাধিক মোচা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭
  • ৪৮৫ বার

ময়মনসিংহের ভালুকায় মো: আব্দুস সবুর নামে এক সৌভাগ্যবান লোকের একটি কলাগাছে শতাধিক মোচা বের হয়েছে। মোচা দেখতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নারী পুরুষ ভিড় করছে। ঘটনাটি উপজেলার মেদুয়ারী ইউনিয়নের পানিবান্ডা গ্রামে।

কলাগাছের মালিক মো: আব্দুস সবুর জানান, ছয় মাস আগে তার বাড়ির আঙ্গিনা থেকে বেশ কয়েকটি আইড্ডা কলা বা গেড়াকলা (বিচিওয়ালা) কলাগাছের চারা তুলে এনে বাড়ি থেকে একটিু দুরে বিলের ধারে তার একটি ক্ষেতের আইলে লাগান।

কয়েকটি গাছে মোচা বের হয়ে কলাও বড় হয়েছে।

কিন্তু একটি গাছে প্রথমে মোচা বের হয় এবং দু’দিনের মধ্যে ওই গাছ থেকে একের পর এক মোচা বের হতে থাকে। এ পর্যন্ত ওই গাছে থেকে শতাধিক মোচা বের হয়েছে এবং আরো মোচা বের হবে বলে মনে হচ্ছে। দু’দিন ধরে বিভিন্ন এলাকা থেকে এই দৃশ্য দেখার শত শত নারী-পুরুষ ভিড় করছে। তিনি স্থানীয় একটি বাজারের চা-পানের ব্যবসা করেন বলে জানান।

স্থানীয় বাসিন্দা আহম্মদ আলী জানান, অলৌকিকভাবে এই গাছটি থেকে একের পর এক মোচা বের হচ্ছে। মনে হচ্ছে আরো মোচা বের হওয়ার জন্য অপেক্ষা করছে। এই পর্যন্ত শতাধিক মোচা বের হয়েছে। খবর পেয়ে উপজেলার বিভিন্ন এলাকার নারী পুরুষ একনজর দেখার জন্য সকাল বিকাল এসে ভিড় করছেন। কেউ কেউ এই কলাগাছের গোড়ায় টাকা পয়সাও ফেলছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল আজম খান জানান, ভাংচিটক নামক এক ধরণের ভাইরাসের কারণে একটি কলা গাছে একাধিক মোচা বের হতে পারে। অথবা হরমোনাল অস্বাভাবিকতার কারণেও এমনটি হয়ে থাকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

‘ভুয়া সংবাদ থেকে সাবধান’, পদত্যাগের গুজবে ফজলুর রহমানের সতর্কবার্তা

এক কলাগাছে শতাধিক মোচা

আপডেট টাইম : ১১:০০:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০১৭