ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে আন্তরিক হতে হবে চিকিৎসকদের : রাষ্ট্রপতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭
  • ৪০৬ বার

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণে চিকিৎসকদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন।

রবিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ শনিবার এক বাণীতে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

তিনি বলেন, চিকিৎসা মানুষের মৌলিক চাহিদার অন্যতম। সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যূনতম খরচে মানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে অবকাঠামো সুযোগ-সুবিধা বৃদ্ধিসহ প্রয়োজনীয় চিকিৎসক, নার্স ও অন্যান্য সহযোগী স্টাফ নিয়োগ দিয়েছে। বৃদ্ধি করেছে চিকিৎসা সরঞ্জামাদিও।

রাষ্ট্রপতি হামিদ বলেন, বিদ্যমান সুবিধাদির পরিপূর্ণ প্রয়োগ ঘটিয়ে চিকিৎসা সেবায় নিয়োজিত সংশ্লিষ্ট সকলকে দেশপ্রেমের মহান চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং দেশ ও জনগণের প্রতি দায়বদ্ধ থেকে মানবতার কল্যাণে আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে হবে। উচ্চতর গবেষণাসহ জনগণকে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে দেশে-বিদেশে প্রতিষ্ঠিত হোক-জাতি তা প্রত্যাশা করে।

রাষ্ট্রপতি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে এ দেশে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর গবেষণা এবং চিকিৎসাসেবায় অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। শিক্ষা, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে বিপুল অবদান রাখায় এ বিশ্ববিদ্যালয়ের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি কেড়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে আন্তরিক হতে হবে চিকিৎসকদের : রাষ্ট্রপতি

আপডেট টাইম : ১১:০৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০১৭