ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস দিল্লিতে বসে হুঙ্কার দিয়ে লাভ নেই, সীমানায় ঢুকলেই গ্রেপ্তার: আইনমন্ত্রী

এটর্নি জেনারেল-মাহবুব হোসেন পাল্টাপাল্টি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫
  • ৭৩৪ বার

মানবতাবিরোধী অপরাধের মামলায় সালাহউদ্দিন কাদের চৌধুরীর চূড়ান্ত রায় দেয়া হবে আগামীকাল। এদিকে ট্রাইব্যুনালে দেয়া সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায় বহাল রাখার দাবি জানাচ্ছে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন মহল। এই দাবির ব্যাপারে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন এটর্নি জেনারেল মাহবুবে আলম ও আসামিপক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি কার্যালয়ে খন্দকার মাহবুব হোসেন বলেন, আসামিকে ফাঁসি দিতে গণজাগরণ মঞ্চ রাজপথে নেমেছে। আমি অবাক হই, যে দেশে বিন্দুমাত্র আইনের শাসন আছে, সেখানে একটি বিচারাধীন মামলায় সাজা কী হবে, সেটা নিয়ে রাজপথে পুলিশ প্রহরা নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ফাঁসি চাইছে। আমি আশা করি, এ বিষয়ে সুপ্রিম কোর্ট কঠোর মনোভাব  দেখাবেন। তিনি বলেন, যেখানে আদালতে মামলা বিচারাধীন, সেখানে এ ফাঁসির দাবিতে শ্লোগান  দেয়া, অবস্থান করা আদালত অবমাননার সমতুল্য। অন্যদিকে তবে ফাঁসির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলনকে আদালত অবমাননা মনে করেন না অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশেই অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন হয়। যুদ্ধাপরাধীদের বিচারের দাবি এ  দেশের মানুষের দীর্ঘদিনের। সরকার মানুষের সে প্রত্যাশা পূরণ করেছে। ২০১৩ সালের ১ অক্টোবর হত্যা-গণহত্যার চারটি মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপির সাবেক এমপি সালাউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। যার বিরুদ্ধে তিনি আপিল করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন

এটর্নি জেনারেল-মাহবুব হোসেন পাল্টাপাল্টি

আপডেট টাইম : ০৪:৫৩:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০১৫