ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ঢাকাতে জ্বলে উঠবেন মুশফিক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫
  • ৭১৬ বার
দলের অন্যতম সেরা ব্যাটসম্যান।মিডল অর্ডারের স্তম্ভ। কিন্তু ইদানীং সময়টা ভালো যাচ্ছে না মুশফিকুর রহিমের।ব্যাটে তেমন রান নেই। চিন্তায় টিম ম্যানেজমেন্ট।তবে জাতীয় দলের অন্যতম নির্বাচক এবং সাবেক তারকা ব্যাটসম্যান মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, ঢাকা টেস্টেই ঘুরে দাঁড়াবে মুশফিক।

তিনি বলেন, ‘ মুশফিক আমাদের সেরা ব্যাটসম্যানদের একজন। ওকে তাই অনেক দায়িত্ব নিতে হয়। ও সেটাই করে আসছিলো। কিন্তু ইদানীং  ব্যাটিংয়ে কিছুটা মনোযোগ হারিয়ে ফেলছে বলে মনে হচ্ছে। তবে আমার বিশ্বাস ও সেটা কাঁটিয়ে উঠতে পারবে। ওর মানসিকতা চমৎকার, ধৈর্য শক্তিও বেশ। আমার তো মনে হয় ঢাকা টেস্টেই ওর জ্বলে উঠার সম্ভাবনা রয়েছে। মুশফিকের মতো বিচক্ষণ খেলোয়াড় এটা কাঁটিয়ে উঠতে পারবে।’

নান্নু মনে করেন, ঢাকা টেস্টে বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না। কারণ প্রথম ম্যাচ ড্র হওয়ায় ঢাকাতে ঘুরে দাঁড়াতে চাইবে প্রোটিয়ারা। বিশেষ করে বাংলাদেশী ব্যাটসম্যানদের জন্য ঢাকা টেস্ট কঠিন চ্যালেঞ্জ মনে করছেন নান্নু। বলেছেন,‘আমাদের ব্যাটসম্যানদেরকে অবশ্যই ইনিংস বড় করতে হবে। টেস্টে ভালো করতে হলে এর কোনো বিকল্প নেই।’

চট্টগ্রাম টেস্ট নিয়ে নান্নু বলেন, ‘ ওখানে আমাদের অনেক প্রাপ্তি  আছে। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ইনিংসে ২৪৮ রানে অলআউট করা বড় অর্জন। দলের সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলেছে। মুস্তাফিজুর রহমান ও মোহাম্মদ শহীদ ভালো বোলিং করেছে। এগুলো ঢাকা টেস্টে দলের আত্মবিশ্বাস বাড়াবে।’

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ঢাকাতে জ্বলে উঠবেন মুশফিক

আপডেট টাইম : ০৫:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫