ঢাকা ০২:৩২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

হাওরের দুর্দশাগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭
  • ৩৯৬ বার

বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদের হাওর এলাকার দুর্দশাগ্রস্ত মানুষের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রোববার রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।
কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার হাওর এলাকায় বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকার ফসল তলিয়ে যাওয়ায় বিবৃতিতে গভীর উৎকণ্ঠা ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি।
তিনি বলেন, হাওর এলাকার জনগণ একটি মাত্র ফসলের ওপর নির্ভর করে জীবন ও জীবিকা নির্বাহ করে।
বিবৃতিতে রাষ্ট্রপতি বলেন, হাওর এলাকার জনগণকে প্রকৃতির সঙ্গে লড়াই করে বাঁচতে হয়। প্রায়শ তাদের প্রাকৃতিক দুর্যোগের শিকার হতে হয়। কিন্তু এ বছরের আকস্মিক প্লাবনে ক্ষয়ক্ষতি নজিরবিহীন। ফসল কাটার আগ মুহূর্তে বাঁধ ভেঙে প্রতিদিনই হাওর এলাকার জমির ধান পানির নিচে তলিয়ে যাচ্ছে। এতে এলাকার জনগণের ভোগান্তি চরম আকার ধারণ করছে।
রাষ্ট্রপতি ইতোমধ্যে হাওর এলাকার জনগণের দুর্দশাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেছেন। প্রধানমন্ত্রী হাওর এলাকার জনগণের দুর্দশা লাঘবে এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি থেকে পরিত্রাণ দিতে সম্ভাব্য সব পদক্ষেপ নেয়া হবে বলে জানান।
রাষ্ট্রপতি অকাল বন্যার হাত থেকে হাওর এলাকার জনগণকে বাঁচাতে টেকসই প্রযুক্তি ব্যবহার করে বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

হাওরের দুর্দশাগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

আপডেট টাইম : ১১:১৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০১৭