ঢাকা ০১:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

এমপিপুত্র রনির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ মে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭
  • ৩৩৪ বার

রাজধানীর ইস্কাটনে জোড়া খুনের ঘটনার মামলায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ৭ মে ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলায় ৫ জনের সাক্ষগ্রহণ শেষে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ সামছুন নাহারের আদালত নতুন এ দিন ধার্য করেন।

এদিন আদালতে সাক্ষ্য দেন পুলিশের এএসপি আবু তাহের, এসআই আব্দুর রাজ্জাক, পাবিলিক ফয়সাল চৌধুরী, দিপক সাহা ও ইউসুফ মোল্লা। তাদের সাক্ষ্য শেষে আসামি পক্ষের আইনজীবীরা জেরা করেন।

আসামি রনি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৫ সালের ১৩ এপ্রিল গভীর রাতে ইস্কাটনে মদ্যপ অবস্থায় রনি নিজ গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে রিকশাচালক হাকিম ও অটোরিকশাচালক ইয়াকুব আলী আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দু’জনই মারা যান। পরে নিহত হাকিমের মা মনোয়ারা বেগম বাদি হয়ে রমনা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

এমপিপুত্র রনির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ৭ মে

আপডেট টাইম : ১২:৫১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০১৭