ঢাকা ১০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি-জামায়াতের জয়

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭
  • ৩২০ বার

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত আইনজীবীরা সংখাগরিষ্ঠ পদে জয় পেয়েছেন। দুইদিনব্যাপী এ নির্বাচনের ফল ঘোষণা করা হয় শুক্রবার সকালে। চূড়ান্ত ফলাফলে জয়নুল আবেদীন সভাপতি ও মাহবুব উদ্দিন খোকন সম্পাদক পদে জয়ী হয়েছেন। সমিতির এই গুরুত্বপূর্ণ দুটি পদসহ আটটি পদে জয় পেয়েছেন বিএনপি ও জামায়াত-সমর্থিত আইনজীবীরা। অন্যদিকে সহসভাপতি, সহসম্পাদক, কোষাধ্যক্ষসহ মোট ছয়টি পদে জয়ী হয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবীরা।

এবারের নির্বাচনে জয়নুল আবেদীন ১ হাজার ৯২৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী আবদুল মতিন খসরু পেয়েছেন ১ হাজার ৮৯৫ ভোট।

সম্পাদক পদে মাহবুব উদ্দিন খোকন ১ হাজার ৯১৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ-সমর্থিত আইনজীবী রবিউল আলম পেয়েছেন ১ হাজার ৮৪৬ ভোট।

২২ ও ২৩ মার্চ সমিতির নির্বাচনে ভোট নেওয়া হয়। নির্বাচনে ৫ হাজার ৮০ ভোটের মধ্যে ৩ হাজার ৯২৮ ভোট পড়ে। গতকাল বৃহস্পতিবার রাত ১১টা থেকে ভোট গণনা শুরু হয়। আজ শুক্রবার সকালে নির্বাচন উপকমিটির আহ্বায়ক এ ওয়াই মসিউজ্জামান ফল ঘোষণা করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সুপ্রিম কোর্ট বার নির্বাচনে বিএনপি-জামায়াতের জয়

আপডেট টাইম : ১১:৫৮:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ মার্চ ২০১৭