ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

৮ জেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি স্থগিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭
  • ৩২৬ বার

আটটি জেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের জন্য করা কমিটির ওপর স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্ট। গোপালগঞ্জের কোটালীপাড়ার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেক করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট এ আদেশ দেন।

জেলাগুলো হলো- গোপালগঞ্জ, নারায়ণগঞ্জ, নোয়াখালী, চাঁদপুর, গাইবান্ধা, নীলফামারী, ঝালকাঠি ও সিলেট।

একইসঙ্গে ওই গেজেট কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব ও উপসচিব, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান, কোটালীপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং ডেপুটি কমান্ডারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনিরুজ্জামান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

পরে আইনজীবী মনিরুজ্জামান জানান, গত ২১ জানুয়ারি মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের জন্য আট জেলার কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। এতে গোপালগঞ্জের কোটালীপাড়ার মুক্তিযোদ্ধা কমান্ডার সরদার আব্দুল মালেককে বাদ দিয়ে ডেপুটি কমান্ডার মো. মজিবুল হক মিয়াকে কমিটিতে রাখা হয়।

নিয়ম হচ্ছে কমান্ডার কমিটিতে থাকবে, কিন্তু কোটালীপাড়ায় সেই নিয়ম মানা হয়নি। তাই গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন কমান্ডার আব্দুল মালেক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

৮ জেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি স্থগিত

আপডেট টাইম : ১২:১৬:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০১৭