ঢাকা ০৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

চা বাগানে ডাকাত আতঙ্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭
  • ৪২৫ বার

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চা বাগানগুলোতে ডাকাত আতঙ্ক উদ্বেগজনকভাবে বেড়েছে। দেড় মাসের ব্যবধানে চা বাগান এলাকায় চারটি ডাকাতি সংঘটিত হয়েছে। শুক্রবার গভীর রাতে শমশেরনগর চা বাগানের এক চিকিৎসকের বাংলো ও চা বাগান কোম্পানি বাংলোয় ডাকাতি সংঘটিত হয়েছে।

ডাকাতরা স্বর্ণলংকারসহ মূল্যবান সামগ্রী লুটে নিয়েছে। ডাকাতি করে পালানোর সময় চা শ্রমিকদের পিটুনিতে এক ডাকাত সদস্য আহত হয়। আহত ডাকাতকে পুলিশি হেফাজতে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

শমশেরনগর চা বাগান ও শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত পৌণে তিনটায় নয় সদস্যের সশস্ত্র ডাকাতদল প্রথমে চা বাগান এলাকার ভিতরে ডানকান ব্রাদার্স কোম্পানি বাংলো লংলা হাউজে প্রবেশ করে নিরাপত্তাকর্মীসহ চা বাগান পাহারাদার মিলিয়ে ৬ জনকে বেঁধে ফেলে।

কোম্পানি বাংলোর দরজা ভেঙ্গে ভিতরে তছনছ করে বাংলোয় ব্রিটিশ শাসন আমল থেকে মূল্যবান সামগ্রী লুটে নেয়। পরে ডাকাতদল একজন পাহারাদারকে অস্ত্রের মুখে তুলে নিয়ে পার্শ্ববর্তী এই চা বাগানের চিকিৎসক এম আমিনুল ইসলামের বাংলোয় হানা দিয়ে পিছনের দরজা ভেঙ্গে কক্ষে প্রবশে করে তছনছ করে স্বর্ণালংকারসহ নগদ কিছু অর্থ লুটে নেয়।

চিকিৎসক এম আমিনুল ইসলাম ঘটনার জানান, ডাকাতদল পিছনের দরজা ভাঙ্গার সময় শমশেরনগর পুলিশ ফাঁড়িতে ফোন করলেও কথা বলতে পারেনি। ওপর দিক থেকে পুলিশ সদস্যরা চিকিৎসকের বাংলোয় ড্রয়ার ও আলমারি ভাঙ্গনের শব্দ টের পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশি অভিযান টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাবার সময় বিক্ষোব্দ চা শ্রমিকদের লোহার রডের আঘাত ও দায়ের কূপে জীবন মিয়া (৩৫) নামের এক ডাকাত সদস্য গুরুতরভাবে আহত হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করে। ডাকাত সদস্য জীবন সিলেটের বটেশ্বর এলাকার মন্নান মিয়ার ছেলে।

উল্লেখ্য, গত ২০দিন পূর্বে শমশেরনগর চা বাগান ক্যামেলিয়া হাসপাতালের চিকিৎসক আনোয়ারুল হকের বাসায় ডাকাতি সংঘটিত হয়। এর কয়েকদিন পূর্বে একই বাগানের অপূর্ব নারায়নের বাসা ও শমশেরনগর শ্রমকল্যাণ কেন্দ্রে ডাকাতি সংঘটিত হয়। ফলে চা বাগানে আতঙ্ক দেখা দেয়।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার দিবাগত রাতে ডাকাতি ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

চা বাগানে ডাকাত আতঙ্ক

আপডেট টাইম : ১২:০০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জানুয়ারী ২০১৭