ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা ‘ওই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলবো’ বিএনপিকর্মীকে এমপি হানজালা খাল খনন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা, জামায়াত এমপির ডিও লেটার! উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, বন্যার শঙ্কা ওয়াশরুমের গোপন সুড়ঙ্গে লুকিয়েও রেহাই পেলেন না নায়িকা ববির স্বামী শুধু পাঠ্যবই নয়, খেলাধুলাতেও পারদর্শী হতে হবে: প্রধানমন্ত্রী দেশের শীর্ষ ব্যবসায়িদের উপস্থিতিতে যে আশ্বাস প্রধানমন্ত্রীর বিতর্ক চর্চাকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্তির বিষয়ে আগ্রহী তথ্যমন্ত্রী বাংলাদেশ কোথায় যাবে, তা অন্য রাষ্ট্র নির্ধারণ করবে না: পররাষ্ট্র উপদেষ্টা

ভালোবাসা দিবসে সালমার উপহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭
  • ৪৫৩ বার

ভক্তদের জন্য খুশির খবর জানালেন লালনকন্যা সালমা। ভালোবাসা দিবস উপলক্ষে প্রায় এক বছর পর এই তারকার গানের অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। অ্যালবামটির নাম ‘মন মাঝি’। তিনটি ভিন্ন ধাঁচের গান নিয়ে সাজান হবে এ অ্যালবাম। এ প্রসঙ্গে সালমা বলেন, ‘দর্শকের ভালোবাসায় আমি সালমা হয়েছি। নতুন নতুন গান দিয়ে আমি সবার মাঝে বেঁচে থাকতে চাই। তারই ধারাবাহিকতায় এখন একটি অ্যালবামের কাজ করছি। বর্তমানে গানগুলোর কাজ প্রায় শেষ। সামান্য কিছু কাজ বাকি। সেটাও এ সপ্তাহে শেষ করার ইচ্ছা আছে।’ জনপ্রিয় এই ক্লোজআপ তারকা আরও বলেন, ‘এক বছর পর আমার অ্যালবাম প্রকাশ হতে যাচ্ছে। এটি হবে আমার ক্যারিয়ারের ১১তম একক। আশা করছি, এই অ্যালবামের গানগুলো ভালোবাসা দিবসে ভিন্নমাত্রা যোগ করবে।’ ‘মন মাঝি’, ‘দরদ’ ও ‘কে যে যখন’ শিরোনামের তিনটি গান থাকবে এতে। গানগুলো লিখেছেন জাহিদ আকবর, মাহমুদ মানজুর ও জিয়াউদ্দিন আলম। সুর-সঙ্গীত করেছেন নাজির মাহমুদ, রেজয়ান শেখ ও মুশফিক লিটু। জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশ পাবে অ্যালবামটি। এ অ্যালবামের যে কোনো একটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করা হবে বলেও জানিয়েছেন সালমা। এদিকে বর্তমানে স্টেজ শো নিয়ে ব্যস্ততায় সময় কাটাচ্ছেন এ তারকা। সম্প্রতি খুলনা, দোহার ও টাঙ্গাইলে বেশ কয়েকটি শো শেষ করে এখন ঢাকাতে আছেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

ভালোবাসা দিবসে সালমার উপহার

আপডেট টাইম : ১০:৫৯:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০১৭