ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা নিরাপত্তা যেন দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী ঐক্য ও সম্প্রীতির বার্তা দিয়ে ওবামার প্রেসিডেন্সিয়াল সেন্টার উদ্বোধন মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস এই সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে দর্শকদের জন্য যা থাকছে সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের শাকিরার প্রেম-বিচ্ছেদের গল্প শিক্ষা খাতে ৮৩ হাজারো মামলার জটে আটকা শিক্ষক ও কর্মচারী নিয়োগ: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

বছরের প্রথম দিন পত্রিকা পায়নি ফরিদপুরবাসী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭
  • ৩৮৮ বার

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে নৌযান চলাচল বন্ধ ছিলো। তাই রবিবার সকালে ফরিদপুরে কোনো পত্রিকা পৌঁছেনি। পরে সন্ধ্যায় দৈনিক পত্রিকাগুলো ফরিদপুরে এসে পৌঁছায়। দেরিতে পৌঁছানোর কারণে তা বিলি করেননি হকাররা। ফলে পাঠকরা ইংরেজি নতুন বছরের প্রথম দিনে কোনো পত্রিকা পাঠ করা থেকে বঞ্চিত হয়েছেন।
ঘন কুয়াশার কারণে শনিবার রাত থেকে ওই ঘাটে নৌযান চলাচল বন্ধ ছিল। শহরে পত্রিকার গাড়ি এলেও কোনো হকারই পত্রিকা বিলি করতে রাজি হননি। তারা সোমবারের পত্রিকার সঙ্গে রবিবারের পত্রিকা বিলি করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

পত্রিকা হকার আরিফ বলেন, সন্ধ্যায় পত্রিকা বিলি করতে শুরু করলে রাত হয়ে যাবে। এ কারণে আমরা সোমবারের পত্রিকার সঙ্গে রবিবারের পত্রিকা বিলি করার সিদ্ধান্ত নিয়েছি।

বছরের প্রথম দিন দৈনিক পত্রিকা পাঠ না করতে পেরে হতাশা প্রকাশ করে কলেজ শিক্ষক আবুল কাশেম বলেন, প্রতিদিন পত্রিকা পাঠ করা জীবনের একটি অংশ হয়ে গেছে। তাই রবিবার পত্রিকা পড়তে না পেরে মনে হচ্ছে কোন কাজটা যেন আজ করা হয়নি। তাছাড়া বছরের প্রথম দিনে পুরনো নতুন অনেক খবর থাকে সেগুলো থেকে বঞ্চিত হলাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

বছরের প্রথম দিন পত্রিকা পায়নি ফরিদপুরবাসী

আপডেট টাইম : ১১:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ১ জানুয়ারী ২০১৭