ঢাকা ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান পাবনায় আমনের বাম্পার ফলন, ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা এসএসসি-এইচএসসির প্রশ্ন ছাপা হবে পরীক্ষার ১ ঘণ্টা আগে: শিক্ষামন্ত্রী ড্রোন, এআই ও সাইবার যুদ্ধের সক্ষমতা বাড়াতে বললেন সেনাপ্রধান বাক্‌স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী কোন ধাপে কত ইউনিয়নে ভোট, জানাল ইসি যুক্তরাষ্ট্রের ডিএফসি অর্থায়নের যোগ্যতার স্বীকৃতি পেল বাংলাদেশ থমথমে গোপালগঞ্জ: অরাজকতার নেপথ্য সমীকরণ, প্রশাসনিক রদবদল ও রাজনৈতিক দায়বদ্ধতা ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের তথ্য সংগ্রহ করছে ছাত্রদল পারমাণবিক বোমা তৈরির কতটা কাছাকাছি ইরান

আ.লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
  • ৬৮ বার

আওয়ামী লীগ সরকারের ১৬ বছরের শাসনামলে নজিরবিহীন লুটপাট হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের সংসদ সদস্যরা দেশের সম্পদ লুট করে বিদেশে প্রাসাদ গড়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পরও বিদেশে বসে তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।’

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। লালমোহন উপজেলা ও পৌরসভা বিএনপি এবং দলটির অঙ্গ-সহযোগী সংগঠনগুলো এ অনুষ্ঠানের আয়োজন করে।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে শেখ হাসিনা ও তার সংসদ সদস্যরা যে পরিমাণ লুটপাট করেছেন, বিশ্বের কোথাও এমন নজির নেই। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি।’

তিনি বলেন, দেশে এমন ব্যক্তিও ছিলেন, যিনি কয়েক শ জমি দখল করেছেন। তারা মনে করেছিলেন, কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। আওয়ামী লীগের শাসনামলের ঘটনার পুনরাবৃত্তি দেশে হতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের নেতাদের সমালোচনা করে স্পিকার বলেন, তারা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। কীভাবে দেশে অস্থিরতা সৃষ্টি করা যায়, সেই ষড়যন্ত্র চলছে বলে তিনি অভিযোগ করেন।

বর্তমান সরকারের কর্মকাণ্ড তুলে ধরে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ‘ক্ষমতায় আসার মাত্র আট মাসের মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগ করতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

স্পিকার বলেন, ‘ধর্ম যার যার, উৎসব সবার।’ পূজা উদ্‌যাপনে হিন্দু সম্প্রদায়ের মানুষকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। অতীতের তুলনায় বেশি পূজামণ্ডপে পূজা উদ্‌যাপিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়াকে বাংলাদেশের জন্য সম্মানের বলে উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমেদ।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মধ্যে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আ.লীগ ১৬ বছরে নজিরবিহীন লুটপাট করেছে: স্পিকার হাফিজ

আপডেট টাইম : ০২:৩২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬